ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৭, ৫ মে ২০২১
আপডেট: ১৫:৩৪, ৫ মে ২০২১

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে যে ৪ দাবি জানিয়েছেন হেফাজত নেতারা

আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কয়েকজন নেতা আবারও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাসায় গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রায় ৪ ঘণ্টা ব্যাপি বৈঠকে হেফাজতের পক্ষ থেকে ৪টি দাবি তুলে ধরা হয়। 

মঙ্গলবার (৪ মে) রাত ৯টা ২০ মিনিটের দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় হেফাজতের নেতাদের ঢুকতে দেখা যায়। সেখানে তারা মন্ত্রীর সঙ্গে একান্তে কথাবার্তা বলেন বলে জানা গেছে। বিস্তারিত...

পরে রাত‌ ১২ টায় মন্ত্রীর ধানমন্ডির বাসায় বৈঠক শেষে হেফাজতের নেতারা তাদের ৪ দাবির বিষয়ে জানিয়েছেন। 

দাবিগুলো হলো-

  • হেফাজতে ইসলামের গত আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে গ্রেফতার হওয়া আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের অবিলম্বে মুক্তি দেওয়া;
  • আলেম-উলামা এবং ধর্মপ্রাণ মুসলমানদের গ্রেফতার-হয়রানি আতঙ্ক থেকে মুক্তি দেওয়া;
  • ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে যে মামলাগুলো হয়েছে পূর্ব আলোচনা অনুযায়ী সেগুলো প্রত্যাহার করা;
  • দ্রুত কওমি মাদরাসাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করা।

বৈঠক শেষে হেফাজতের আহ্বায়ক কমিটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদী বলেন, আমাদের দাবিগুলো মন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন, আশ্বাসও দিয়েছেন। আশাকরি খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দাবি গুলো মেনে নেবেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়