নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৫৪, ৬ মে ২০২১
যুক্তরাষ্ট্রের কাছে করোনার টিকা চেয়েছে বাংলাদেশ
দেশের চলমান টিকা কার্যক্রম অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের কাছে এক থেকে দুই কোটি ডোজ করোনাভাইরাসের টিকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে দ্রুততম সময়ের মধ্যে অন্তত ৪০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের ৬০ মিলিয়ন ডোজ টিকা অতিরিক্ত রয়েছে। আমরা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জন্য ১০ থেকে ২০ মিলিয়ন টিকা চেয়েছি।'
আব্দুল মোমেন বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সংগ্রহের জন্য সরকার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এখনো ভারতকে কোন টিকা দেয়নি বলে মার্কিন রাষ্ট্রদূত তাকে জানিয়েছেন।
রাশিয়া থেকে টিকা আনার ব্যাপারে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া থেকে কবে টিকা আসবে, কতটুকু আসবে— সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারণ করবে।
তিনি বলেন, 'তবে দেশটির সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে রাশিয়া একটি প্রস্তাব পাঠিয়েছে, যার ভিত্তিতে তারা ভ্যাকসিন দেবে বা কো-প্রোডাকশনে যাবে। সে প্রস্তাব এখন স্বাস্থ্য মন্ত্রণালয় পরীক্ষা করে দেখছে।'
টিকার সংকট দেখা দেয়ায় আপাতত টিকার নিবন্ধন বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। ফলে নতুন করে কেউ টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন না...বিস্তারিত
এর আগে গত ২৬ এপ্রিল থেকে দেশে বন্ধ রয়েছে করোনা টিকার প্রথম ডোজের প্রয়োগ। মূলত দেশে টিকার জোগানে ঘাটতি থাকায় এই কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় সরকার।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























