নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:১১, ৭ মে ২০২১
মহামারী থেকে পরিত্রাণে জুমাতুল বিদা নামাজ শেষে বিশেষ দোয়ার আহ্বান
করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বাংলাদেশসহ গোটা বিশ্ব। এই মহামারী থেকে পরিত্রাণ পেতে শুক্রবার জুমাতুল বিদা নামাজ শেষে দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করার জন্য আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ সারাবিশ্বের সব মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে শুক্রবার পবিত্র জুমাতুল বিদা নামাজ শেষে দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দেশের সন মসজিদের খতিব, ইমাম, মুসুল্লি ও মসজিদ কমিটিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।
দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি
দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৪১ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ হাজার ৬৯৮ জন।
বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ....বিস্তারিত
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























