ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৪, ৭ মে ২০২১
আপডেট: ১২:১১, ৭ মে ২০২১

এক বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, হেফাজত নেতা ফয়েজীর বিরুদ্ধে মামলা

হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ মে) হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি রেকর্ড হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী নারীর সাথে জাকারিয়া নোমান ফয়েজীর পরিচয় ঘটে। মেসেঞ্জার ও হোয়াটসআ্যাপ চ‍্যাটিংয়ের মাধ্যমে তিনি নারীটিকে ফুসলাতে থাকেন। তাকে বিয়ের প্রলোভন দেন এবং হাটহাজারীতে আসতে বলেন। এরপর ওই নারী ফয়েজীর প্রলোভনে হাটহাজারীতে আসে এবং তাকে ২০১৯ সালের নভেম্বরে কনক বিল্ডিংয়ের নিচতলায় বাসা ভাড়া করে দেয়। তিনি দীর্ঘ ১ বছর ফয়েজীর ভাড়া করে দেয়া ওই বাসায় অবস্থান করেন। অবস্থানকালীন বিভিন্ন তারিখ ও সময়ে তাকে ধর্ষণ করে ফয়েজী।

পরবর্তীতে, হাটহাজারী থেকে চট্টগ্রাম শহরে খালার বাসায় চলে আসার পরও বিভিন্ন বাসা ও হোটেলে নিয়ে গিয়ে সুকৌশল বিয়ের প্রলোভনে বিভিন্ন সময়ে ভুক্তভোগী নারীকে ধর্ষণ করেন ফয়েজী।

পরে নোমান ফয়েজীর প্রতারণা বুঝতে পেরে ওই নারী নিজে বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল বলেন, হেফাজত নেতা জাকারিয়া নোমান ফয়েজীকে ইতিমধ্যে ৩টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। তবে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিলো ফয়েজির

জাকারিয়া নোমান ফয়েজীর সঙ্গে তিন নারীর অনৈতিক সম্পর্ক খুঁজে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এম এম রশিদুল হক।

পুলিশ সুপার বলেন, নোমান ফয়েজীকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা একটি মোবাইল সেট উদ্ধার করেছি। ওই মোবাইল সেটের সূত্র ধরে আমরা জানতে পারি, তিন নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি এসব বিষয় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, জাকারিয়ার মোবাইলের চ্যাটিং দেখে যেসব নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল তাদের পরিচয় পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এগুলো প্রকাশ করছি না। কারও কারও সঙ্গে শারীরিক সম্পর্ক আর কারও কারও সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল। মোবাইলে তারা অশ্লীল বার্তা আদান প্রদান করতেন। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়