ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩০, ৭ মে ২০২১
আপডেট: ১২:১৮, ৭ মে ২০২১

হেফাজত নেতা ফয়েজীর তিন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিলো

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর সঙ্গে তিন নারীর অনৈতিক সম্পর্ক খুঁজে পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এম এম রশিদুল হক।

পুলিশ সুপার বলেন, নোমান ফয়েজীকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা একটি মোবাইল সেট উদ্ধার করেছি। ওই মোবাইল সেটের সূত্র ধরে আমরা জানতে পারি, তিন নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি এসব বিষয় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, জাকারিয়ার মোবাইলের চ্যাটিং দেখে যেসব নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল তাদের পরিচয় পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এগুলো প্রকাশ করছি না। কারও কারও সঙ্গে শারীরিক সম্পর্ক আর কারও কারও সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল। মোবাইলে তারা অশ্লীল বার্তা আদান প্রদান করতেন।

এছাড়াও হাটহাজারী থানায় হামলাসহ নাশকতার ঘটনায় জড়িত থাকার কথা ফয়েজি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। ফয়েজি এসব ঘটনার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন এবং তা বাস্তবায়নে ভূমিকা পালন করেছেন। তিনি তাণ্ডবে অর্থের জোগান দিয়েছেন বলেও পুলিশকে জানিয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার (৫ মে) কক্সবাজারের চকরিয়া থেকে জাকারিয়া নোমানকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার বিকেলে ৫ দিনের রিমান্ডে নিতে পুলিশকে অনুমতি দিয়েছে আদালত।

জাকারিয়া নোমান ফয়েজীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল গ্রামে। তার বাবা নোমান ফয়েজী হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ছিলেন। গত ২২ মার্চ তিনি মারা যান।

এদিকে, সিলেটে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা থেকে আসা সিআইডির দল তাকে গ্রেফতার করে। তবে কেনো তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানায় নি পুলিশ। বিস্তারিত...

এছাড়াও গ্রেফতার হওয়া হেফাজতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উল্লেখযোগ্য নায়েবে আমির আহমেদ আব্দুল কাদের, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা মহানগর শাখা হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব প্রমূখ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়