ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৪, ৮ মে ২০২১
আপডেট: ১৩:৫৬, ৮ মে ২০২১

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত আজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে পরিবারের আবেদনের বিষয়ে আজকের মধ্যেই আইন মন্ত্রণালয় থেকে মতামত দেয়া হবে। শনিবার (৮ মে) সাংবাদিকদের সামনে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনের বিষয়ে মন্ত্রণালয় আজই আইনি মতামত জানাবে। কাল রবিবার (৯ মে) সকালে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে তিন বছর আগে কারাগারে যাওয়ার পর গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে পরিবারের আবেদনে সরকার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেয়া হয়।

৭৬ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীকে সে সময় শর্তে দেওয়া হয়, মুক্ত থাকার সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। তবে খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ চলে যাওয়ায়, দুই-একদিনের মধ্যে তার পাসপোর্টের ব্যবস্থা করা হচ্ছে। 

পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট ও আবেদনকারীর স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। তবে অসুস্থ খালেদা জিয়ার জন্য সেই শর্তও শিথিল করা হয়েছে। তাকে বিনা ফিঙ্গার প্রিন্ট ও স্বাক্ষরে নতুন পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিস্তারিত...

বিএনপি জানায়, খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ ২০১৯ সালে শেষ হয়ে যায়। তাই তার নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হয়। আর এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখান থেকে বলা হয়েছে অল্প সময়ের মধ্যে তার পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।  

উল্লেখ্য, গত ১১ এপ্রিল সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন। বিস্তারিত...

সেদিন রাতে জানা যায় খালেদা জিয়া একাই নন, তার বাসা ‘ফিরোজা’র নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খালেদা জিয়াকে দেখে এসে বিষয়টি গণমাধ্যমে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন। বিস্তারিত...

২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। পরে ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে সোমবার (৩ মে) বিকাল সাড়ে চারটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয় অক্সিজেন দিতে। বিস্তারিত ...

পরে বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ মে) সকালে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়