নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:১০, ৮ মে ২০২১
দেশে ভারতীয় ধরনে আক্রান্ত ৬ জন, গিয়েছিলেন চিকিৎসার জন্য
করোনার বড় বিপর্যয় এড়াতে ভারতের সাথে দেশের সকল বন্ধ করে দেয়া হয় গত ২৬ এপ্রিল থেকে। কিন্তু নিষেধাজ্ঞা থাকা স্বত্তেও এনসিও নিয়ে ভারত থেকে আসছেন অনেকেই। যার ফল হিসেবে দেশে শনাক্ত হয়েছে করোনার ভারতীয় ধরন।
শনিবার (৮ মে) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইডিসিআর) ও স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, দেশে এখন পর্যন্ত ৬ জন রোগীর শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে।...বিস্তারিত
জানা গেছে, ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীরা সম্প্রতি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং বর্তমানে যশোরে অবস্থান করছেন।
আইডিসিআর আরো জানায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের একটি নমুনা পরীক্ষায় এ ভারতীয় স্টেইন ধরা পড়েছে। যা জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাতে (জিএসআইডি) প্রকাশিত হয়েছে।
করোনার ভারতীয় ধরনটি ‘বি.১.১৬৭’ নামে পরিচিত। এ ধরনকে অতি সংক্রামক বলে বিভিন্ন গবেষণায় জানা গেছে। ভারতে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পেছনে এ ধরন ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতে করোনার যে ‘বেঙ্গল ভ্যারিয়েন্ট’ শনাক্ত হয়েছে, তা অত্যন্ত মারাত্মক। এই ভ্যারিয়েন্টের চারদিকে সংক্রমণ করার ৩০০ গুণ ক্ষমতা রয়েছে।
বিএসএমএমইউ উপচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যেন বাংলাদেশে প্রবেশ না করতে পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগতদের অবশ্যই কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। যদি ভারতের ডাবল ভ্যারিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যাতে দেশে প্রবেশ না করতে পারে সেজন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।....বিস্তারিত
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের অন্তত ১৭টি দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























