নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৩৬, ৯ মে ২০২১
দেশের সব ফেরিঘাটে বিজিবি, এখন আর দেখা যাচ্ছেনা মানুষের ঢল
ফাইল ছবি
করোনাকালীন এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বারবার নির্দেশের পরেও ঈদ পালন করতে গ্রামের দিকে ছুটছেন মানুষ। আর এই নিয়ে গত দুইদিন ফেরিঘাটে ছিলো গাদাগাদি ভিড়, এতে নেই কোনও স্বাস্থ্যবিধিও। এবার ফেরিঘাটের ভিড় ঠেকাতে বিজিবি মোতায়েন করেছে সরকার।
রোববার (৯ মে) সকাল ৯টা থেকে সব ফেরিঘাটে অবস্থান নেয় বিজিবির সদস্যরা। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার ((৮ মে) রাত থেকেই বেসামরিক প্রশাসনের সহায়তায় সব ফেরিঘাটে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্যরা পৌঁছেছে।
বিজিবি নামতেই ভিড় গায়েব!
এদিকে, বিজিবির টহলের মধ্যেই রোববার ভোর হতে ফেরিঘাটে জড়ো হতে শুরু করে হাজারো যাত্রী। তবে বিজিবি সদস্যরা সক্রিয় হলে যাত্রীশূন্য হয়ে পড়ে পুরো ঘাট এলাকা। সকাল ৯টার পরই যাত্রীশূণ্য হয় ফেরিঘাট।
দেখা যায়, মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কসহ তিনটি পয়েন্টে ফেরিঘাটগামী যানবাহন নিয়ন্ত্রণ করছে বিজিবি। অ্যাম্বুলেন্স ও জরুরি মালামাল বোঝাই যানবাহনগুলো ঘাটে আসতে দিলেও চেকপোস্টে আটকে দেয়া হচ্ছে যাত্রীবাহী গাড়িগুলো। অনেককেই ঘাট থেকে ফেরত পাঠানো হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য একটি ছোট ফেরি চলাচল করছে। বাকি ফেরিগুলো ঘাটের পাশে নোঙর করে রাখা হয়েছে।
দিনে বন্ধ থাকবে ফেরি, রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপার
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য চলবে ফেরি।
শুক্রবার (৮ মে) রাতে সরকারি নির্দেশনা মোতাবেক এমন সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি।
এর আগের দুই দিনের চিত্রে দেখা যায়, ঈদে গণপরিবহন বন্ধ থাকায় গাদাগাদি করে মানুষ ফেরিতে পার হচ্ছেন। শুক্রবার ছুটির দিন এ প্রবণতা বহুগুণে বেড়ে যায়। দিনভর হাজার হাজার মানুষ গাদগাদি করে ফেরি পার হয়। এমন অবস্থায় নেই কোনও স্বাস্থ্যবিধি। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























