নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৪১, ১১ মে ২০২১
কুয়েতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা
কুয়েত
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ চার দেশের যাত্রীবাহী ফ্লাইটের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, নিষেধাজ্ঞার কবলে পড়া অন্য তিন দেশ হলো নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ হলেও কুয়েতে কার্গো বিমান প্রবেশে কোনো বাধা থাকবে না।
এই চার দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশ করতে হলে এর আগে অন্য কোনো দেশে অন্তত ১৪ দিন অবস্থান করে ‘কোভিড নেগেটিভ’ হতে হবে।
এর আগে সোমবার বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করে আরব আমিরাত। নিষেধাজ্ঞা চলাকালীন এসব দেশ থেকে সেদেশে কোনও জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট প্রবেশ করতে পারবে না।....বিস্তারিত
এছাড়া করোনার সংক্রমণ ঠেকাতে গতকাল বাংলাদেশসহ তিন দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেয় থাইল্যান্ড। বাকি দেশ দুটি হচ্ছে পাকিস্তান ও নেপাল। থাইল্যান্ডে করোনার ভারতীয় ধরন শনাক্তের পর এমন সিদ্ধান্ত নেয় ব্যাংকক।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























