নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৩১, ১১ মে ২০২১
টিকা আনতে চীনে গেলো বিমানবাহিনীর উড়োজাহাজ
করোনাভাইরাস প্রতিরোধী পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিচ্ছে চীন। সেই টিকা আনতে চীনে গেছে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ।
মঙ্গলবার (১১ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান আজ সকাল ৮টা ১২ মিনিটে করোনাভাইরাসের পাঁচ লাখ টিকা আনতে চীনের উদ্দেশে যাত্রা করেছে।
এর আগে সোমবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, সিনোফার্মের তৈরি পাঁচ লাখ করোনার টিকা ১২ মে বাংলাদেশে আসছে।
রাষ্ট্রদূত আরও বলেন, ‘চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিলাম। অথচ এই অনুমোদনের জন্য দীর্ঘ তিন মাস অপেক্ষা করতে হয়েছে।’
এছাড়া চীনের দূতাবাস নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, টিকার প্যাকেজিং সম্পন্ন হয়েছে। কোল্ড চেইন কন্টেইনারে করে সেগুলো বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হয়েছে।....বিস্তারিত
উল্লেখ্য, অগ্রিম টাকা নিয়েও নিষেধাজ্ঞার কারণে ভারতের সেরাম ইনস্টিটিউট বাংলাদেশে টিকা সরবরাহ বন্ধ করে দেয়। বিকল্প উৎস না থাকায় টিকা সংকটে বন্ধ হয়ে যায় দেশের টিকার প্রথম ডোজ প্রদানের কর্মসূচি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























