ঢাকা, বৃহস্পতিবার   ২১ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩

প্রকাশিত: ১৮:২২, ৪ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৮:২২, ৪ সেপ্টেম্বর ২০১৯

ঝালকাঠিতে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

ঝালকাঠি :  ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকালে সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) ডক্টর মোঃ শামীম আহসান, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু।

অনুষ্ঠানের বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ এর সভাপতিত্ব করেন।

অনূষ্ঠানে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের ১০৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এরমধ্যে ২৩ জনকে পুরস্কার ও সনদ প্রদান বিরতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে পচাত্তরের পনের আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবার সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়