আপডেট: ০৪:৩০, ৫ সেপ্টেম্বর ২০১৯
টসে হেরে বোলিংয়ে টাইগাররা
দীর্ঘ ১০ মাস পর চট্টগ্রামের মাটিতে আবারো টেস্ট খেলতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয় ম্যাচটি।
চট্টগ্রামের উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়। তবে টেস্ট শুরুর আগে ভাবা হচ্ছিল এবার স্পোটিং উইকেট বানানে হবে। কিন্তু ধারণা করা হচ্ছে চট্টগ্রামের উইকেট এবারও স্পিন সহায়ক হিসেবে তৈরি করা হয়েছে।
দারুণ এক বিশ্বকাপ মিশন শেষ করে বিশ্রাম নিয়ে আবারও দলে ফিরেছেন সাকিব আল হাসান। টাইগারদের মূল স্পটলাইটটা থাকবে টেস্ট অধিনায়কের দিকে। আর স্পিন সহায়ক উইকেট হওয়ায় একাদশে চার স্পিনার দেখা যেতে পারে। ফলে পেসার হিসেবে আবু জায়েদ রাহিকে হয়তো মূল দলে দেখা যাবে।
অন্যদিকে টেস্ট ক্রিকেটে নতুন দল আফগানিস্তান। তাদের অভিজ্ঞতার ভাণ্ডারে মাত্র দুটি টেস্ট। কিন্তু নিজেদের দ্বিতীয় টেস্টেই জয়ের দেখা পায় তারা। টেস্ট ক্রিকেট নতুন হলেও দলের ক্রিটেকারদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে অনেক দিনের।
আফগান দলের স্পটলাইট থাকবে তাদের অধিনায়ক রশিদ খানের ওপর। এছাড়া অভিজ্ঞ মোহাম্মদ নবীসহ আরো দুই স্পিনার রয়েছেন। তাই বাংলাদেশকে স্পিন দিয়েই ঘায়েলের পরিকল্পনা করেছে আফগানিস্তানও। বোঝাই যাচ্ছে দুই দলেরই প্রধান শক্তি হলো স্পিন। তাই লড়াই হবে স্পিনারদের মধ্যে। সেই লড়াইটাও নেতৃত্ব দেবেন দুই অধিনায়ক সাকিব আল হাসান ও রশিদ খান। তাই লড়াইটা বাংলাদেশ বনাম আফগানিস্তান না বলে সাকিব বনাম রশিদ বললেও ভুল হবে না।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন।
আফগানিস্তান একাদশ: ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী, আজগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই, রশিদ খান, ইয়ামিন আহমাদজাই, কায়েস আহমেদ, জহির খান।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























