আপডেট: ০৪:০৭, ৫ সেপ্টেম্বর ২০১৯
ইমরানের হাত ধরে ‘কোটিপতি’ সাফা কবির
ইমরানের অনেক গানই ইউটিউবে ভিউ দিক থেকে কোটির মাইল ফলক ছুঁয়েছে অনেক আগেই। সেই ধারাবহিকতায় ‘আমার কাছে তুমি অন্যরকম’ শিরোনামের তার আরো একটি গান কোটি ভিউ হয়েছে। এই গানের ভিডিওতে মডেল হয়েছিলেন এই সময়ের আলোচিত অভিনেত্রী সাফা কবির।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভির ব্যানারে প্রকাশিত হয়েছিলো গানটি। প্রকাশের ৬ মাসের মধ্যেই কোটিবারের বেশি ভিউ হলো গানটির। আর এ গানের মধ্য দিয়ে আবারো ‘কোটি ভিউ’র খাতায় নাম লেখালেন সাফা কবির।
এর আগে ইমরানের গাওয়া ‘এমন একটা তুমি চাই’ গানেরও মডেল ছিলেন সাফা। ইউটিউবে এই গানটির ভিউ হয়ে গেছে ২ কোটি ৭৩ লাখেরও বেশি।
এদিকে, ‘আমার কাছে তুমি অন্যরকম’ গানটি কোটির মাইল ফলক ছুঁয়ে দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাফা কবির। ইমরানও তার ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গানটি লিখেছিলেন মেহেদী হাসান লিমন এবং সুর করেছেন নাজির মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























