আপডেট: ০৭:২৩, ৫ সেপ্টেম্বর ২০১৯
জাতীয় পার্টির চেয়ারম্যান হলেন রওশন এরশাদ
নিজস্ব প্রতিবেদক: রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা দিলেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। একই সঙ্গে ছয় মাসের মধ্যে কাউন্সিলের ঘোষণা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এর আগে বিরোধী দলীয় উপনেতা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, পার্টিতে কী হচ্ছে? জাতীয় পার্টি কি আবার ভাঙতে যাচ্ছে? আসুন সবাই মিলে পার্টিটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করি।
সংবাদ সম্মেলনে সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সোহেল রানা, এমপি গোলাম কিবরিয়া টিপু, এমপি মজিবুল হক চুন্নু, এমপি নাসিম ওসমান, এমপি ফখরুল ইমাম, এমপি লিয়াকত হোসেন খোকা, এমপি নুরুল ইসলাম ওমর, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ ও সফিকুল ইসলাম সেন্টু।
সংবাদ সম্মেলন চলার সময় হাজার হাজার নেতাকর্মী বাসভবনের বাইরের এলাকা স্লোগানে মুখরিত করে তোলেন।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























