ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৩, ২১ মে ২০২১
আপডেট: ২০:১৫, ২১ মে ২০২১

সাবেক এমপি আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে সন্তানের সামনে সাহিনুদ্দিনকে কুপিয়ে খুন করার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালের ১০দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

শুক্রবার এমপি আউয়ালকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।  মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন।

আজ বেলা ৩ টার দিকে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। 

এর আগে বৃহস্পতিবার এ মামলায় ভৈরব এলাকা থেকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যা মামলার এক নম্বর আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে গ্রেফতার করে র‍্যাব।

এদিকে বৃহস্পতিবার আসামি মো. সুমন বেপারী ও মো. রকি তালুকদারকে আদালতে হাজির করা হয়। একইসঙ্গে দুই দিনের রিমান্ড শেষে আসামি মুরাদকে আদালতে আনা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সুমন ও রকির ১০ দিন এবং মুরাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সুমন ও রকির পাঁচদিন এবং মুরাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৬ মে হত্যাকাণ্ডের পর ওই রাতেই নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে পল্লবী থানায় আউয়ালসহ ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলাটি ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন- ছাত্রলীগের সাবেক নেতা সুমন, মো. আবু তাহের, মুরাদ, মানিক, মনির, শফিক, টিটু, কামরুল, কিবরিয়া, দিপু, আবদুর রাজ্জাক, মরন আলী, লিটন, আবুল, বাইট্যা বাবু, বড় শফিক, কালু ওরফে কালা বাবু, নাটা সুমন ও ইয়াবা বাবু।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা: আসামি মানিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক এমপি আউয়াল গ্রেফতার

সাবেক এমপি আউয়ালের অফিসে হয় সাহিনুদ্দিনকে হত্যার পরিকল্পনা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়