ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৫, ২২ মে ২০২১
আপডেট: ২৩:৩৮, ২২ মে ২০২১

সুপার সাইক্লোনে পরিণত হতে পারে ‘ঘূর্ণিঝড় ইয়াস’

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির আভাস দেয়া হয়েছে, তা যদি ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ রূপান্তর হয়, তবে তা এক পর্যায়ে শক্তিশালী ‘সুপার সাইক্লোনে’ পরিণত হতে পারে। এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

শনিবার (২২ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘গতকালই আমরা পরিপূর্ণ সংবাদ পেয়েছি। এটা এখন লঘুচাপ অবস্থায় আছে। এটা আগামীকালের মধ্যে সুস্পষ্ট লঘুচাপ হবে, এরপর ২৩ থেকে ২৪ মের মধ্যে নিম্নচাপ হবে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে। ২৬ মে ভূমিতে আঘাত করার আশঙ্কা আছে। ভূমিতে আছড়ে পড়ার সময় এর গতিবেগ হবে ১২০ থেকে ১৯০ কিলোমিটার। এটা বর্তমানে বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দীপপুঞ্জের কাছাকাছি আছে।’ 

তিনি বলেন, ‘এখন পর্যন্ত এর ডিরেকশন ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে। এটি যে অবস্থায় আছে, সেখান থেকে যদি সোজাসুজি আসে তবে আমাদের খুলনা বিভাগ আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে।’

এটা জানার পর আমরা আবহাওয়া অধিদফতরের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছি। ইতোমধ্যে সিপিপি ভলান্টিয়ারদের জানিয়ে দেয়া হয়েছে। প্রচার কাজ শুরু হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘যেহেতু এটি এখন পর্যন্ত লঘুচাপ হয়ে আছে, এখনই আতঙ্ক কিংবা শঙ্কার কিছু নেই। অন্যবারের মতো এটা ‘সুপার সাইক্লোন’ হয়ে আঘাত হানতে পারে। আরেকটা বিষয় হলো ঘূর্ণিঝড় এগোনোর সময় প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করে। দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন এলাকা আক্রান্ত হওয়ার শঙ্কা বাড়ে। সেজন্য আমরা আমাদের পুরো উপকূলকে সতর্ক করব, প্রস্তুতিমূলক ব্যবস্থা নেব।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেন, ‘ঘূর্ণিঝড়টি এখনো সৃষ্টিই হয়নি, তাই কোনো কিছু স্পষ্ট করে বলা যাবে না। আমাদের পূর্ব প্রস্তুতি রয়েছে। আমরা ওয়েল প্রিপেয়ার্ড।’

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

আসছে ‘ঘূর্ণিঝড় ইয়াস’, ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

২৬ মে খুলনা উপকূলে আঘাত হানতে পারে ‘ঘূর্ণিঝড় ইয়াস’

‘ঘূর্ণিঝড় ইয়াস’: দেশের চার সমুদ্রবন্দরে ১ নং সতর্ক সংকেত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়