ঢাকা, বুধবার   ২৭ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩

প্রকাশিত: ১১:০৭, ৫ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১১:০৭, ৫ সেপ্টেম্বর ২০১৯

সুপারি চুরির অপরাধে শিকল বেঁধে কিশোর নির্যাতন

ভোলা: সুপারি চুরির অপরাধে ভোলায় ১৪ বছর বয়সী এক কিশোরকে গলায় শিকল বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড চর আনন্দ গ্রামে কিশোর নির্যাতনের এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, এলাকার মোসলেহ উদ্দিন নামক এক ব্যক্তির বাগান থেকে দুই ছড়া সুপারি চুরি করেন কিশোর আলাউদ্দিন। এ অপরাধে মোসলেহ উদ্দিনসহ আরো কয়েকজন মিলে আলাউদ্দিনকে একটি নির্মানাধীন ভবনে নিয়ে যান। সেখানে তাঁরা আলাউদ্দিনকে পিলারের সাথে গলায় শিকল বেঁধে নির্যাতন করছিলেন। বাইরে থেকে ওই কিশোরের চিৎকার শোনে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ গিয়ে ওই জায়গা থেকে আলাউদ্দিনকে উদ্ধার করেন।

এ ব্যাপারে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রতন কুমার শীল জানান, চর আনন্দ পার্ট-৩ গ্রামের আব্দুল আলী কেরানী বাড়িতে দুই ছড়া সুপারি চুরি করায় কিশোরকে বেঁধে নির্যাতনের খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আলাউদ্দিনকে উদ্ধার করি। এ সময় নির্যাতনকারীদের না পেয়ে ওই বাড়ির গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়