ঢাকা, বুধবার   ২৭ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩

প্রকাশিত: ১১:৩৫, ৫ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১১:৪০, ৫ সেপ্টেম্বর ২০১৯

পাহাড়ি দুর্গম সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেই গ্যাস লাইন

সাজু মার্ছিয়াং: বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের টিপরা ছড়ার প্রবেশমুখ থেকে নাহার চা বাগান যাওয়ার পাহাড়ি দূর্গম সড়কের নীচ দিয়ে নেওয়া গ্যাস সঞ্চালন পাইপ লাইন সরালো জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন লিমিটেড।

আগামী শীত মৌসুমে এই পাইপ লাইন সরানোর কথা বলে আসলেও সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ দ্রুত এই ব্যবস্থাটি নেয়। রাস্তার মধ্যবর্তী স্থানে চলে আসায় যানবাহন চলাচলে ব্যাপক ঝুঁকির সৃষ্টি হয়েছিলো। সম্ভাবনা ছিলো যেকোন সময় দুর্ঘটনা ঘটার। এ প্রেক্ষিতে গত ২৮ আগষ্ট বিভিন্ন গণমাধ্যমে সড়কের মাঝে গ্যাস লাইন যান চলাচলে ঝুঁকি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছিলো।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন লিমিটেডের শ্রীমঙ্গল আঞ্চলিক শাখার উপব্যাবস্থাপক গৌতম দেব বলেন, 'গণ মাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরের দিনই আমাদের হেড কোয়ার্টার থেকে পাইপ লাইন রক্ষণাবেক্ষণ শাখার প্রধান এসে জায়গাটি পরিদর্শন করেন এবং এর পরের দিন থেকেই কাজ শুরু হয়। ২ সেপ্টেম্বর রাস্তাটি পুরোপুরি ঠিক হয়ে যায়।'
তিনি আরও বলেন, 'এখন রাস্তার কোন অংশেই পাইপ দেখা যাবে না। গ্যাসের পাইপ লাইন কোথাও আর ঝুঁকিপূর্ণ নেই।'
 

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়