নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:১৬, ৩০ মে ২০২১
সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ
দেশের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সিদ্ধান্ত আসতে পারে আজ রবিবার (৩০ মে)। বিকালে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ায় ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। রবিবার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
জেলাগুলো হলো : নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা।
রোগতত্ত্ব ও জনস্বাস্থ্যবিষয়ক কমিটির একজন সদস্য গণমাধ্যমকে বলেছেন, শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করেছে।
এসব জেলায় সংক্রমণ বেশি। এ ছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি।
বিশেষজ্ঞ কমিটি এ সুপারিশ আজ স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানাবে। বিকালে মন্ত্রিসভার বৈঠকে সাত জেলার লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে সূত্রে জানা গেছে।
বাড়ল সীমান্ত বন্ধের মেয়াদ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের সঙ্গে স্থল-সীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের সঙ্গে স্থল-সীমান্ত বন্ধ নিয়ে বৈঠকে আজ সিদ্ধান্ত হয়েছে, আরো ১৪ দিনের জন্য বর্ডার বন্ধের মেয়াদ বলবৎ থাকবে।
ভারতের করোনার পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থল-সীমান্ত বন্ধ করে বাংলাদেশ। তবে দেশটিতে আটকাপড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চেয়ে কম ছিল তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্তে দেশে ফেরার সুযোগ দেয়া হয়। এ বিষয়ে আরও বিস্তারিত...
আরও ‘কয়েকটি’ জেলায় লকডাউনের পরিকল্পনা
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সরকারের বিধিনিষেধ না মেনে শপিং করা ও গ্রামের বাড়ি যাওয়ায় ঈদ পরবর্তী সময়ে করোনা সংক্রমণ বাড়ার যে আশঙ্কা করা হয়েছিলো সেটাই ঘটতে চলছে। ইতোমধ্যে ঈদের পর আবারও সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। তবে এ সংক্রমণ বেশি বাড়ছে দেশের সীমান্তবর্তী এলাকায়।
একইসাথে মহামারীর এ শঙ্কা আরও বাড়াচ্ছে ভারত থেকে আসা বাংলাদেশি ও তাদের শরীরে পাওয়া ভারতীয় ভ্যারিয়েন্ট। তবে দেশে করোনাভাইরাসের পরিস্থিতি আরো অবনতি হলে ঝুঁকিপূর্ণ কয়েকটি জেলায় লকডাউন দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম বাংলাদেশ জার্নালকে বলেন, ‘সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে লকডাউন দেয়া হয়েছে। এ পরিস্থিতির আরো অবনতি হলে দেশের কয়েকটি জেলায় লকডাউন দেয়া হতে পারে। এর মধ্যে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা, রাজশাহী ও খুলনা পর্যবেক্ষণে আছে।’ বিস্তারিত...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















