আপডেট: ০৬:০৫, ৬ সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা আটক
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকা থেকে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
এরা হলেন- মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ মুছা ও আজিজ। তিনজনই কক্সবাজারের উখিয়ার হাকিমপাড়ার শরণার্থী শিবিরের বাসিন্দা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের পরিচালক আবু সাইদ বলেন, রোহিঙ্গারা যাতে পাসপোর্ট করতে না পারে সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করা হয়। এরই অংশ হিসেবে সন্দেহ হলে পাসপোর্ট করতে আসা শফিউল হাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তায় সন্দেহ হয়। পরে শফিউলকে ডবলমুরিং থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং অঞ্চল) মো. আশিকুর রহমান বলেন, কে বা কাদের মাধ্যমে রোহিঙ্গারা ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করছে তা তদন্ত করা হচ্ছে।
এর আগে গত ২২ আগস্ট সুমাইয়া আক্তার নামের এক রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে এসে আটক হন পাসপোর্ট কার্যালয়ে। পাসপোর্ট ছাড়াও রোহিঙ্গাদের ভুয়া এনআইডি কার্ড নির্বাচন কমিশনের সার্ভারে রয়েছে।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























