নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:১০, ৩১ মে ২০২১
এবার প্রকাশ্যে এলো যৌন নির্যাতনকারী টিকটক হৃদয়ের সহযোগীদের নাম-ঠিকানা
যশোরের আল আমিন (বামে), মাঝে তানিয়া, ডানে সবুজ।
চাঞ্চল্যকর ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ভাইরাল ভিডিওতে টিকটক হৃদয় বাবুর সহযোগী যশোরের এক যুবকের নাম এসেছে। ভিডিও প্রচার হওয়ার পর আলামিনের (২৪) বাড়ি যশোর শহরের চাঁচড়া মধ্যপাড়া এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন রবিবার রাতে দেশের একটি জনপ্রিয় গণমাধ্যমকে বলেন, ভারতের তরুণী নির্যাতনের ভিডিও ভাইরালের ঘটনায় জড়িত কারও বাড়ি যশোরে এমন তথ্য তারা নিশ্চিত হতে পারেননি। এ ব্যাপারে গোয়েন্দা তৎপরতা চলছে বলে তিনি জানান।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সম্ভবত গত ২১ মে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। নির্যাতনে জড়িত অভিযোগে ছয়জনকে আটকের খবরও জানায় সেখানকার গণমাধ্যম। গ্রেফতার সবাই একই গ্রুপের এবং সবাই বাংলাদেশি বলে সংবাদে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি প্রচারের পর নির্যাতনের শিকার তরুণীর পিতা ঢাকার হাতিরঝিল থানায় মানবপাচার ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। তরুণীটিকে পাচার করে নিয়ে যাওয়ার মূল হোতা টিকটক হৃদয় বাবুর পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে।
ভিডিওটি প্রচার হওয়ার পর নির্যাতনকারী চক্রের মধ্যে যশোরের আলামিন নামের এক যুবকও রয়েছে। যশোরের চাঁচড়া মধ্যপাড়া এলাকার ভ্যানচালক মনুমিয়ার ছেলে আলামিন। এ ব্যাপারে মনু মিয়া সাংবাদিকদের বলেন, আলামিন ভালো না। বাইরে থেকে আলামিনের কাছে লোক আসতো। ঘরে বসে তারা কিসব (ইয়াবা) খেতো। তাই আট মাস আগে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। শুনিছি, আলামিন ভারত গেছে, তার বউ বাপের বাড়ি। সেখানে সে কি করছে জানি না, তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই।
স্থানীয় সূত্র জানিয়েছে, আগে থেকেই বেপরোয়া আলামিন দেশে দু’টি বিয়ে করেছে। দুই সংসারে তার দু’টি সন্তানও রয়েছে। তাদের ফেলে সে ভারতে চলে যায়। ভিডিওতে সে গোলাপি ফুলহাতা গেঞ্জি ও হাফপ্যান্ট পরিহিত এবং তার পায়ে কালো রাবারের ব্যান্ড রয়েছে।
ভিডিওতে থাকা লাল ফুলহাতা টপস পরা মেয়েটির নাম তানিয়া। এই তানিয়ার বাড়ি যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামে। তানিয়াকে আলামিন স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে ভারতে নিয়ে গেছে। আলামিন বা তানিয়ার কেউই এখনও আটক হয়নি। তারা ওই এলাকায় পালিয়ে রয়েছে।
এদিকে ভারতের একটি সূত্র জানিয়েছে, টিকটক হৃদয় বাবু, আলামিনসহ এই চক্রটি ভারতের বেঙ্গালুরুর কোর্টলোর এলাকায় থাকে। সেখানে ‘রাফি’ নামে একজনের আস্তানা রয়েছে। এই রাফির বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়। তার প্রকৃত নাম আশরাফুল মন্ডল। রাফিকে আলামিনরা বস বলে সম্বোধন করে।
জানা যায়, গত বছর ২৩ সেপ্টেম্বর আলামিন তানিয়াকে নিয়ে অবৈধপথে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। যাওয়ার আগে সে চাঁচড়া এলাকার ইয়াবা বিক্রেতা কামরুলের কাছ থেকে ১০ হাজার টাকার ইয়াবা কিনে নিয়ে যায়। ‘অরিজিনাল মাল’ হিসেবে ইয়াবাআসক্ত ‘রাফিকে’ উপহার দেয়ার জন্য এই ইয়াবা সে বেঙ্গালুরু নিয়ে যায়।
ভারতের সূত্রটি আরও জানায়, নির্যাতনে জড়িত আলামিন ও তানিয়া গা ঢাকা দিয়েছে। এছাড়া ডালিম ও সবুজ নামে আরও দুই যুবক ছিল, তারাও পালিয়ে গেছে। বেঙ্গালুরু পুলিশ তাদের খুঁজছে।
এদিকে, ভাইরাল ভিডিও নিয়ে কথা হয় চাঁচড়া মধ্যপাড়া এলাকার বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে। তারা জানান, এলাকায় এটি জানাজানি হওয়ার পর অনেকে আলামিনের পরিবারের সদস্যদেরও বিষয়টি জানিয়েছেন। এটি নিয়ে বাড়ির লোকজনও চাপের মধ্যে রয়েছে। স্থানীয় পুলিশও বিষয়টির ব্যাপারে খোঁজখবর করছে। তারা ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
‘বখে যাওয়া’ তরুণী-গৃহিনীদের টার্গেট করতো টিকটক হৃদয়রা
ভারতে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতন করে ভিডিও ভাইরালের ঘটনায় গ্রেফতারকৃতরা একটি আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৯ মে) ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ এসব কথা জানান।
চক্রটি স্কুল কলেজ পড়ুয়া বখে যাওয়া তরুণী থেকে গৃহিনী পর্যন্ত সবাইকে টার্গেট করে। পরে চাকরির প্রলোভনে তাদের বিদেশে পাচার করা হয়। সেখানে নেওয়ার পর তাদের জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।
ভারতে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের এ ঘটনায় বেঙ্গালুরুতে রিফাদুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয় (২৬) নামের যে যুবক গ্রেফতার হয়েছেন, তিনি এ চক্রের অন্যতম সদস্য বলে পুলিশ জানায়।
চক্রটির নেটওয়ার্ক বাংলাদেশ, ভারতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিস্তৃত দাবি করে উপ-কমিশনার শহীদুল্লাহ বলেন, স্কুল কলেজ পড়ুয়া বখে যাওয়া তরুণী থেকে গৃহিনী পর্যন্ত সবাই এ চক্রের টার্গেট। বিস্তারিত...
গুলিবিদ্ধ সেই টিকটক হৃদয়
বাংলাদেশি এক তরুণীকে ভয়ঙ্করভাবে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে ভারতের বেঙ্গালুরু পুলিশ। এ ঘটনার অন্যতম হোতা বাংলাদেশি তরুণ টিকটক হৃদয় সকালে পালানোর চেষ্টা করে পুলিশের গুলিতে আহত হয়েছেন।
জানা যায়, শুক্রবার সকালে পুলিশ অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে গেলে দুই আসামি পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের পায়ে গুলি করলে টিকটক হৃদয় বাবু ও তার সহযোগী সাগর আহত হন। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















