আপডেট: ০৫:৫২, ৬ সেপ্টেম্বর ২০১৯
চিলির সাথে ড্র করলো মেসিহীন আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক: লালকার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞার কারণে দলে নেই মেসি। নেই আক্রমণভাগের আরেক তারকা সার্জিও আগুএরো। মেসি-আগুয়েরোর এই না থাকা প্রভাব ফেলেছে আর্জেন্টিনা-চিলির ম্যাচে। কেননা এমন অবস্থায় ম্যাচে বাকিদের যা করার কথা তা করা সম্ভব হয়নি। ফলে গোলশূন্য থেকেই ড্র করেছে আর্জেন্টিনা।
লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় শুক্রবার সকালে প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
জুলাইয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সবশেষ মুখোমুখি দেখায় চিলিকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচের শুরুটা হতে পারতো দারুণ। তবে ত্রয়োদশ মিনিটে পাওলো দিবালার দূরপাল্লার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধ জুড়ে এরকম বেশ কয়েকবার সম্ভাবনা জাগিয়েও জালের দেখা পায়নি দলটি। বিরতির ঠিক আগে জিওভানি লো সেলসোর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ভলিও পোস্ট ঘেঁষে চলে যায়।
৬০তম মিনিটে ম্যাচে প্রথম ও সেরা সুযোগটি পায় চিলি। তবে ডি-বক্সের মধ্যে থেকে মিডফিল্ডার সেসার পিনারেসের বাঁ পায়ের শট ক্রসবারে লাগে।
শেষদিকে আরও একটি হেড ক্রসবারে লেগে ফিরে আসলে হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























