ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ১৮ জুন ২০২১
আপডেট: ১৭:২৩, ১৮ জুন ২০২১

কারামুক্ত হলেন বিএনপি নেত্রী নিপুণ রায়

আড়াই মাসেরও বেশি সময় পর কারামুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। 

শুক্রবার (১৮ জুন) দুপুর ১টার দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে ছাড়া পান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার শ্বশুর গয়েশ্বর চন্দ্র নিপুণের মুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

কারামুক্ত হওয়ার পর তাকে জেলগেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। এরপর তিনি সেখান থেকে ঢাকার বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। 

এর আগে গত ১৬ জুন নাশকতার পরিকল্পনা ও গাড়িতে অগ্নিসংযোগের পৃথক দুই মামলায় নিপুণ রায় চৌধুরীর জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

গত ২৮ মার্চ হেফাজতের হরতালের দিন রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে নিপুণ রায়কে আটক করে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় গাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন- এমন একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তাকে আটক করা হয়।

এরপর নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা করা হয়। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী থানার দায়ের করা বে-আইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা অপর মামলায় নিপুণ রায় চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। এই দুই মামলায় তাকে রিমান্ডেও নেওয়া হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়