মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:৩৩, ২১ জুন ২০২১
প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় প্রতিদিন মোমবাতি জ্বালান বৃদ্ধা বীরাঙ্গনা
প্রধানমন্ত্রীর সাথে লাইভে কথা বলছেন শিলা গুহ। ছবি: আইনিউজ।
মুজিববর্ষে সরকারের উপহার হিসেবে দ্বিতীয় পর্যায়ে মৌলভীবাজার জেলায় ৬৫৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে নতুন পাকা ঘর। এতোদিন তাদের ছিলোনা একটু মাথা গোঁজার ঠিকানাও। এমনি একজন বীরাঙ্গনা শিলা গুহ।
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বীরাঙ্গনা শিলা গুহ বলেন ‘আমি ভাবতে পারিনি বঙ্গবন্ধুর কন্যা আজ স্বাধীনতার পর আমাকে এভাবে দেখে রাখবেন। আমি আপনার মঙ্গল কামনা করি। আপনি যাতে সুস্থ থাকেন এজন্য আমি প্রতিদিন দুইটি করে মোমবাতি জ্বালাই। আজ নিশ্চয় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা দেখতে পারছে। নিশ্চয় উনার আত্মা শান্তি পাচ্ছে অসহায় মানুষের সুখ দেখে।’
রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় ধাপে ভূমিহীন, গৃহহীন এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঘর পেয়ে অনুভূতি প্রকাশ করে শিলা গুহ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মন অনেক ভালো। আপনি আমাকে ঘর দিয়েছেন। আমার নতুন ঘরে আপনার দাওয়াত। আমি সাতকরা দিয়ে আপনাকে তরকারি রান্না করে খাওয়াব।’
এসময় প্রধানমন্ত্রীও অনেক আবেগপ্রবণ হয়ে বলেন, ‘বোন আপনি সুস্থ থাকবেন, যদি আমি সুযোগ পাই তাহলে অবশ্যই আসব।’

পথের ভিখারি থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে লাখপতি হয়েছেন বলে অনুভূতি ব্যক্ত করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাইজদীঘি গ্রামে ঘর পাওয়া বীরঙ্গনা শীলা গুহ। প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শীলা গুহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার কথায় অশ্রু ধরে রাখতে পারেন নি। কথা বলা শেষে চশমা খুলে চোখ মুছতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
- আরও পড়ুন: কে এই শিলা গুহ?
শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার নজরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল ও জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩ হাজার ৩৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানা দলিলসহ সরকারিভাবে নির্মাণ করা গৃহ হস্তান্তর করেন।
- আরও পড়ুন: ঘর পেল মৌলভীবাজারের ৬৫৭ ভূমিহীন পরিবার
এসময় কুড়িগ্রাম সদর, শেরপুরের ঝিনাইগাতি, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উপকারভোগীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি
আইনিউজে শিলা গুহের ভিডিও-
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















