ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩২, ২৪ জুন ২০২১
আপডেট: ২০:৪১, ২৪ জুন ২০২১

আগে পণ্য পরে টাকা: বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানালো ইভ্যালি

ইভ্যালিসহ ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এখন থেকে ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারির পরই টাকা পাবে।এখন থেকে বাংলাদেশ ব্যাংক তাদের এসব লেনদেন নিয়ন্ত্রণ করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ইভ্যালি (Evaly)।

বৃহস্পতিবার (২৪ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স ইস্যুতে এক বৈঠক আয়োজিত হয়। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল এর সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব এর প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে গ্রাহক পণ্যের সরবরাহ বুঝে পাওয়ার পরই ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সেই পণ্যের মূল্য পাবে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।

এই বৈঠকে সিদ্ধান্ত আসে যে, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এখন থেকে ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারির পরই টাকা পাবে। বাংলাদেশ ব্যাংক তাদের এসব লেনদেন নিয়ন্ত্রণ করবে।

এবিষয়ে ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, গণমাধ্যমের সূত্রে বিষয়টি আমরা জেনেছি। বিষয়টিকে আমরা স্বাগত জানাই। এছাড়াও শিগগিরই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি এসওপি সার্ভিস ডেভেলপ করা হবে। যাতে পণ্য ডেলিভারির আগে পেমেন্ট নেওয়া না হয়। ব্যাংক বা ক্রেডিট কার্ড যাদের আছে, তারা পেমেন্ট কন্ট্রোল করবে।

রাসেল আরও বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত কোন ই-কমার্স নীতিমালা নেই যেটির জন্য ইভ্যালি নিজেও দীর্ঘদিন অ্যাডভোকেসি করে আসছে। আজকের এই সিদ্ধান্ত সেই নীতিমালা প্রণয়নের প্রথম ধাপ বলেই আমরা বিশ্বাস করি। এর ফলে গ্রাহক, মার্চেন্ট, মার্কেটপ্লেসসহ পুরো ইকো-সিস্টেমই উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস। যেকোন রেগুলেটরি থেকে আসা সিদ্ধান্ত শুধু ইভ্যালি না বরং সবার জন্যই প্রযোজ্য হবে। আমরা এর সাধুবাদ জানাই। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে ‘ডিজিটাল কমার্স পরিচালনা’ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ডাব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান সাংবাদিকদের বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, ‘শিগগিরই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি এসওপি সার্ভিস ডেভেলপ করা হবে। যাতে পণ্য ডেলিভারির আগে পেমেন্ট নেয়া না হয়। ব্যাংক বা ক্রেডিট কার্ড যাদের আছে, তারা পেমেন্ট কন্ট্রোল করবে।’

অতিরিক্ত সচিব হাফিজুর রহমান বলেন, পেমেন্ট দেওয়ার পর পণ্য ডেলিভারি হলে তারা যদি ম্যাসেজ পায়, তারপর সেই পেমেন্ট কনফার্ম করবে। এটাই মোটামুটি সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এসওপি ডেভেলপ করা হবে। ইমিডিয়েট বিষয় হলো- বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পেমেন্ট সিস্টেম কন্ট্রোল করা হবে। এ বিষয়ে বিস্তারিত...

ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়া নিষিদ্ধ করেছে ইভ্যালিকে

 

দেশের জনপ্রিয় ই-কমার্সের সাইট ইভ্যালিতে (Evaly) ব্র্যাক ব্যাংক তাদের  ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের লেনদেন বাতিল ঘোষণা করেছে। এবার ব্র্যাক ব্যাংকের পর একই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক এশিয়াও। ইভ্যালির পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে অ্যালেশা মার্টসহ ১০টি ই-কমার্স সাইট।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি। ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে ও সোশ্যাল সাইটগুলোতে ইভ্যালির বিরুদ্ধে নেতিবাচক সমালচনার ফলে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। 

ইভ্যালি, অ্যালেশা মার্ট ছাড়াও ধামাকা শপিং, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকম, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডিতে কার্ড লেনদেন না করার নির্দেশনা দিয়েছে ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়া। আরও বিস্তারিত... 

 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়