ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ২৫ জুন ২০২১
আপডেট: ২২:২৬, ২৫ জুন ২০২১

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শুক্রবার (২৫ জুন) রাতে এ তথ্য জানান।

লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।

সুরথ কুমার সরকার জানান, জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। তবে গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।

এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

উল্লেখ্য, দেশে করোনা পরিস্থিতি আবারো খারাপ হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় ১০৮ জন ভাইরাসটি দ্বারা সংক্রমিত হয়ে মারা গেছেন, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

এছাড়া ২৭ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষায় ৫ হাজার ৮৬৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। নমুনা পরীক্ষা শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ৭৭৬  জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জনে।

আইনিউজ/এসডিপি

 

আরও পড়ুন: কঠোর লকডাউনে চলবে যেসব পরিবহন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়