ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ২৯ জুন ২০২১
আপডেট: ১৩:৫৬, ২৯ জুন ২০২১

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

রাজধানীর মগবাজারে ওয়্যারলেস গেটে বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাজধানীর রমনা থানায় মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বাদী হয়ে রমনা থানায় এ মামলা করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে রমনা থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় পুলিশ মামলা করেছে।

এর আগে, গতকাল সোমবার এ বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর। 

 বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজারের ওয়্যারলেস মোড়ের আউটার সার্কুলার রোডে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণের শব্দে আশাপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইনিউজ/এসডিপি 

সংশ্লিষ্ট খবর:

মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ২

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৬, বাড়ার আশঙ্কা

মগবাজারে বিস্ফোরণ: যেকোনো সময় ধসে যেতে পারে ভবনটি

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৭: ডিএমপি

মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি

‘মগবাজারের ঘটনাটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়’

মগবাজারে বিস্ফোরণ: নিহত সাতজনের মরদেহ হস্তান্তর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়