আপডেট: ১৪:৩২, ৯ সেপ্টেম্বর ২০১৯
৪ ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস ঘোষণা
আইনিউজ ডেস্ক: এখন থেকে প্রতিবছর ৪ ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে দিবসটি উদযাপনের জন্য মন্ত্রিপরিষদের জারি করা পরিপত্রের খ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার ( ৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
পাটের বহুমুখী ব্যবহার ও রপ্তানীমুখি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে স্বাধীনতার মাসে পাট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার বিজয়ের মাসে বস্ত্র দিবস পালনের সিদ্ধান্ত নিলো সরকার।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















