নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৫৮, ১৯ আগস্ট ২০২১
করোনাকে জয় করে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত
আবুল মাল আবদুল মুহিত
করোনাভাইরাসকে জয় করে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত।
বুধবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বনানীর বাসায় ফিরেন তিনি। তখন বাসায় তাকে স্বাগত জানায় তার দুই নাতনী সোফিয়া ও মারশিয়া। বাসায় ফিরে নাতনীদের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন আবুল মাল আবদুল মুহিতের পুত্রবধূ মানতাসা আহমদ। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী এখন অনেকটাই সুস্থ, তবে কিছুটা দুর্বলতা রয়েছে।
এর আগে গত ২৭ জুলাই জানা গিয়েছিল বড় ছেলে শাহেদ মুহিতসহ কোভিড পজিটিভ হয়েছেন আবুল মাল আবদুল মুহিত। করোনা শনাক্তের পর বনানীতে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। পরে সতর্কতার জন্য ২৯ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় আবদুল মুহিতকে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























