ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৪, ২৬ নভেম্বর ২০২১

নটরডেম শিক্ষার্থীর মৃত্যু : ময়লার গাড়ির মূল চালক গ্রেফতার

নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান ( বায়ে), গাড়ির মূল চালক হারুন( ডানে)

নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান ( বায়ে), গাড়ির মূল চালক হারুন( ডানে)

নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির মূলচালক হারুনকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন - ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল নটরডেম কলেজের শিক্ষার্থীর

র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, আজ ভোরে যাত্রাবাড়ী থেকে হারুনকে গ্রেফতার করে র‍্যাব-৩ এর একটি দল। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এর আগে ডিএসসিসি ময়লাবাহী গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয় গাড়িচালক রাসেলকে। পরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করলে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন - মূল চালক নয়, ময়লার গাড়িটি চালাচ্ছিলেন পরিচ্ছন্নতাকর্মী

এদিকে বৃহস্পতিবার দুপুরে ডিএমপির পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ জানান, ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন রাসেল খান। কিন্তু তিনি প্রকৃতপক্ষে ওই গাড়ির চালক নন। রাসেল জিজ্ঞাসাবাদে জানায়, গাড়িটির মূল চালক হারুন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখছেন- ঘটনার সময় প্রকৃত চালক গাড়ির ভেতরেই ছিলেন এবং তিনি পালিয়ে যান। তবে বিষয়টি সত্য নয়। ওই সময় গাড়িতে প্রকৃত চালক ছিলেন না।

আরও পড়ুন - এবার উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু

রাজধানীর গুলিস্তান গোলচত্বরে হল মার্কেটের সামনে বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় ডিএসসিসি ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি কলেজের মানবিক শাখার ২য় বর্ষের শিক্ষার্থী। ওই ঘটনার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে দুর্ঘটনায় জড়িত প্রকৃত আসামির বিচারের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়