Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:২২, ২৯ অক্টোবর ২০২২

বাংলাদেশের সাংবাদিকরা অপরিপক্ক : আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

নিজের বক্তব্য ‘ভুলভাবে’ গণমাধ্যমে আসছে দাবি করে বাংলাদেশের সাংবাদিকদের আরও পরিপক্কতা দরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তার বক্তব্য- “আমাদের দেশে সাংবাদিকতা যারা করেন, তাদের মধ্যে দুর্বলতা আছে। এদের পরিপক্কতা দরকার।”

সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তার বক্তব্য উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় আজ শনিবার (২৯ অক্টোবর) গোপালগঞ্জে সাংবাদিকদের একথা বলেন তিনি।

সাংবাদিকদের সামনে মোমেন ব‌লেন, “গত ২৬ তা‌রিখ প্রেস ক্লা‌বে কলা‌মিস্ট‌দের এক‌টি অনুষ্ঠা‌নে আমি বক্তব্য দিই। ৭০‌টি গণমাধ্যম তা নি‌য়ে যে হেড লাইন করেছে, তার সাথে আমার বক্ত‌ব্যের কোনো ধর‌নের সম্পর্ক নাই। সেখা‌নে আমি না কি আমেরিকাকে যুদ্ধবাজ ব‌লে‌ছি। ৭০‌টি গণমাধ্যমই মিথ্যা, বানোয়াট ও কাল্প‌নিক তথ্য দিয়েছে।”

তিনি বলেন, “যে জিনিসগুলোর ধারে কাছে বলি নাই, সেগুলো সাংবাদিকরা প্রকাশ করেছেন। তারা কোন উদ্দেশ্যে মিথ্যা প্রচারণা করছেন? যুক্তরাষ্ট্র সরকার মনে করবে, আমরা বোধ হয় তাদের শত্রু। এমনভাবে প্রচারণা করেছে যে যুক্তরাষ্ট্র সরকারকে শত্রু বানানোর প্রচেষ্টা করা হয়েছে। খুবই দুঃখজনক ও লজ্জাজনক।”

পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাম্প্রতিক সময়ে এর আগে তার কয়েকটি বক্তব্যের জন্য সমালোচনায় পড়েছিলেন।

ভারত সফরে গিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার সুপারিশ করেছিলেন বলে চট্টগ্রামে তার দেওয়া বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা ওঠে।

এরপর রাশিয়া-ইউক্রেইন যুদ্ধে বিশ্বব্যাপী সঙ্কটের মধ্যেও বাংলাদেশে ‘আমরা সুখে আছি, বেহেস্তে আছি’ মন্তব্যও সমালোচনার ঝড় বইয়ে দিয়েছিল।

এনিয়ে নিজের দলের মধ্যেও সমালোচনার পর মোমেন বলেছিলেন, আগামীতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ‘সাবধান’ হবেন তিনি।

সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডরসের (এওফা) সদস্যদের নি‌য়ে শনিবার জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা‌নের সমা‌ধিতে শ্রদ্ধা জানাতে যান মোমেন। সেখানেই সাংবাদিকদের সঙ্গে তার কথা হয়।

সাংবাদিকদের দুষে তিনি আরও বলেন, “আপনাদের (গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক) জন্য দুঃখের বিষয় যে আপনাদের সহকর্মীরা এই ধরনের বানোয়াট জিনিস প্রকাশ করেছেন।

“আমি অনেক সাংবাদিকদের বলেছি, আপনাদের এই নিয়ে গবেষণা করা উচিত। কেন এতো নিম্ন মানের এই সাংবাদিকতা। এইটা আপনাদের জন্য দুঃখের বিষয়।”

জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোমেন বলেন, “যারা বিভিন্ন সময় রাষ্ট্রদূত ছিলেন, তারা অত্যন্ত সম্মানিত মানুষ। আমাদের দেশকে প্রেজেন্ট করেছে বহু দেশে। তাদের অ্যাসোসিয়েশনের ৮০ জনকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে নিজেকে খুব গর্বিত মনে করছি।

“তারা চাকরি জীবনে দেশের জন্য কাজ করেছেন। অবসরে গিয়েও তারা কাজ করে চলেছে। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

মন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে সাবেক রাষ্ট্রদূতদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দোয়া ও মোনাজাত করেন তিনি।

তার সঙ্গে এসময় উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডর্সের (এওফা) প্রেসিডেন্ট শমসের মবিন চৌধুরী, সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল হাসান।

গোপালগঞ্জ জেলা প‌রিষ‌দের নব নির্বা‌চিত চেয়ারম্যান মু‌ন্সি আ‌তিয়ার রহমান, জেলা প্রশাসক শা‌হিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়