ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩১ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ৫ নভেম্বর ২০২২

আগামী ৬ দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে যেসব এলাকায়

গ্যাসের চুলার ছবি

গ্যাসের চুলার ছবি

আগামী ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত গ্যাসের সঞ্চালন পাইপ লাইনের কাজের জন্য এক সপ্তাহ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন অথবা স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জিটিসিএল আগামী ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কিলোমিটার উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টিলিজেন্ট পিগিং কার্যক্রম সম্পাদন করবে।

এই সময়ে তিতাস গ্যাসের অধিভুক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন অথবা স্বল্প চাপ বিরাজ করতে পারে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়