ঢাকা, বুধবার ০১ জুলাই ২০২৬,   আষাঢ় ১৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ২৪ নভেম্বর ২০২২

ঘটনার আগেই জঙ্গীদের হাতে টাকা দিয়েছিলেন আটক মেহেদী

আটক মেহেদী। ছবি- সংগৃহীত

আটক মেহেদী। ছবি- সংগৃহীত

আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় মেহেদী হাসান অমি ওরফে রাফি নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তিনি পলাতক দুই জঙ্গির হাতে মোটা অংকের টাকা দিয়েছিলেন বলে জানিয়েছে সিটিটিসি।

আজ (২৪ নভেম্বর) দুপুরে সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান এ কথা বলেন।

তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতারকৃত মেহেদী হাসান ঘটনার দিন আদালতে আসেন মোটা অংকের টাকা নিয়ে। তিনি আগে থেকেই পরিকল্পনা করেছিলেন ছিনিয়ে নেয়ার পর জঙ্গিদের হাতে টাকা দেবেন।

এর আগে, বুধবার জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় মেহেদী হাসানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন।

গত ২০ নভেম্বর দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। ছিনিয়ে নেয়া দুই জঙ্গি হলেন- মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়