ঢাকা, বুধবার ০১ জুলাই ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪২, ৮ ডিসেম্বর ২০২২

অস্ত্র হাতে আর্জেন্টিনার জার্সি পরা যুবককে খুঁজছে পুলিশ

অস্ত্র হাতে আর্জেন্টিনার জার্সি পরা যুবক। ছবি- সংগৃহীত

অস্ত্র হাতে আর্জেন্টিনার জার্সি পরা যুবক। ছবি- সংগৃহীত

রজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরিহিত এক যুবক পুলিশ পক্ষ থেকে শট গান দিয়ে গুলি ছুঁড়ছেন। ভিডিওর আলোচিত এই যুবককে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজ (৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।

বিপ্লব কুমার সরকার বলেন, ওই ব্যক্তিকে এখনো চিহ্নিত করা যায়নি। তার খোঁজ করা হচ্ছে।

ওই ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিনা জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।

এদিকে, আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে গুলি করা ওই ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে তার পরিচয় নিয়ে আলোচনা উঠে।

আইনিউজ/এইচএ

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়