Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭, ৮ ডিসেম্বর ২০২২

পরিচয় মিলেছে অস্ত্র হাতে আর্জেন্টিনার জার্সি পরা যুবকের

আর্জেন্টিনার জার্সি পরা আনসার সদস্য মহিদুর। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনার জার্সি পরা আনসার সদস্য মহিদুর। ছবি- সংগৃহীত

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় অস্ত্র হাতে আর্জেন্টিনার জার্সি পরা সেই যুবকের পরিচয় মিলেছে। মাহিদুর রহমান নামের এই যুবক একজন আনসার সদস্য বলে জানিয়েছে পুলিশ। ঘটনার দিন আর্জেন্টিনার জার্সি পরিহিত মহিদুর পল্টন থানার আওতায় দ্বায়িত্বরত ছিলেন।

আজ (৮ ডিসেম্বর) বিকেলে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ তার পরিচয় নিশ্চিত করেন।

ডিবি প্রধান বলেন, ওই যুবক আনসার সদস্য মাহিদুর রহমান। তিনি পল্টন থানার অন্তর্ভুক্ত হয়ে দায়িত্বপালন করছিলেন।

সাদা পোষাকে দায়িত্বপালনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমিও অনেক সময় সাদা পোষাকে দায়িত্ব পালন করি। জান-মাল রক্ষার প্রশ্নে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনে যে কোনো অবস্থায় যে কোনো পোশাক পরে দায়িত্বপালন করতে পারেন।

এদিকে বুধবার (৭ ডিসেম্বর) সংঘর্ষের পর থেকে পুলিশের সঙ্গে অস্ত্রহাতে ওই যুবকের গুলি করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। প্রথমে ওই যুবককে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য হিসেবে ধারণা করা হলেও বিষয়টি অস্বীকার করে পুলিশ। তখন আর্জেন্টিনার জার্সি পরিহিত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

অবশেষে সেই যুবককে শনাক্ত করা গিয়েছে।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়