নিজস্ব প্রতিবেদক, আইনিউজ
পুরান ঢাকার অলিগলিতে লেগেছে সাকরাইনের হাওয়া
সাকরাইন উৎসবে বেচার জন্য সাজিয়ে রাখা ঘুড়ি।
বাংলার ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তিতে পুরান ঢাকার বাসীন্দারা মেতে ওঠেন সাকরাইন উৎসব। সংক্রান্তির সময় এলেই তাই সনাতনদের যেমন প্রস্তুতির শেষ থাকেনা তেমনি ঘুড়ি নিয়ে সাকরাইনে মেতে ওঠতে প্রস্তুত হতে থাকে পুরান ঢাকার কিশোর-কিশোরীরা। ঘুড়ি উড়ানোর এই উৎসবের দিন আসতে অপেক্ষা আর কয়েকদিনের। তারপর পুরান ঢাকার আকাশে ঝাঁকেঝাঁকে উড়তে দেখা যাবে বর্ণালি সব ঘুড়ি।
এরিমধ্যে পুরান ঢাকার অলিগলিতে সাকরাইন উৎসবের আমেজ লক্ষ্যনীয়। বাকি আর মাত্র দুই দিন। তাই শেষ সময়ে কেউ রঙ বেরঙের কাগজ দিয়ে ঘুড়ি বানানোতে ব্যস্ত, আবার কেউ ব্যস্ত ঘুড়ির জন্য ব্যবহৃত সূতাকে শান দেয়ায়। এইসব ব্যস্ততা যেন সাকরাইনের আমেজকে আরও দ্বিগুণ করে তোলে প্রতিবছর।
পুরান ঢাকার সাকরাইন সাম্প্রতিক সময়ে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানের আরও ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়েছে। বর্তমানে পুরান ঢাকাবাসীর ঐতিহ্যবাহী এই ঘুড়ি উৎসবে যোগ দেন বিভিন্ন জেলাসহ বিদেশী নাগরিকরাও। সংক্রান্তির দিনে ছেলে-বুড়ো সকলেই মেতে ওঠেন ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতায়। ঢাকার আকাশে তখন ভেসে বেড়ায় হাজারও লাল-নীল, সবুজ-হলুদ রঙের ঘুড়ি।
সাধারণত পৌষ মাসের শেষ দিনে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব আয়োজন করা হয়। তবে বাংলা ক্যালেন্ডার ও পঞ্জিকা তারিখের সঙ্গে কিছুটা পার্থক্যের কারণে প্রতিবছর দুদিনব্যাপী এই উৎসবটি পালন করেন পুরান ঢাকার বাসিন্দারা।
এই উৎসবটি সনাতন ধর্মাবলম্বীদের হলেও বহু বছর ধরে পুরান ঢাকায় সাড়ম্বরে পালিত হয়ে আসছে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। পৌষসংক্রান্তি উপলক্ষে ওইদিন পুরান ঢাকার বাড়িতে বাড়িতে সাকরাইন উৎসবে মেতে ওঠে সবাই। শুরু হয় ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা।
ছোট বড় সবার অংশগ্রহণে মুখরিত হয় প্রতিটি বাড়ির ছাদ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে আকাশে ঘুড়ির সংখ্যা ও উৎসবের মুখরতা। সাকরাইন উৎসব উপলক্ষে পুরান ঢাকার আকাশে শোভা পায় নানা রঙ আর বাহারি আকৃতির ঘুড়ি। এছাড়াও আগুন নিয়ে খেলা, আতশবাজি ফোটানো এ উৎসবের অন্যতম অনুষঙ্গ।
সাকরাইন উৎসবে যেসব ঘুড়ি উড়ানো হয় সেগুলো দেখতেও বেশ আকর্ষণীয়। লক্ষী প্যাঁচা, ইলিশ মাছসহ বিভিন্ন জাতের মাছ, কার্টুন, ব্যাটম্যান, রূপচাদা নানা আকৃতির ঘুড়ি নিয়ে হাজির হন ঘুড়ি বিশারদরা। তারপর সকলে মিলে বাসার ছাদে ওঠে মেতে ওঠেন ঘুড়ি উড়ানোতে।
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























