Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

দেশের ৬ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

দেশের ছয় জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ শৈত্য প্রবাহ আরও দুই–একদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপরে বাড়তে পারে তাপমাত্রা। সেই সঙ্গে এটিই হতে পারে এবছর শীতকালের শেষ শৈত্যপ্রবাহ।

আজ যে ছয় জেলায় শৈত্যপ্রবাহ বইছে— পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, পাবনা, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার। 
মঙ্গলবার আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

রাজধানীতে একদিনে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আরো দু-একদিন তাপমাত্রা এমন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। 

আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

এর আগে গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আই নিউজ/এইচএ 

ঘুরে আসুন আই নিউজ ইউটিউব চ্যানেল

নীচের ভিডিও দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন

এক চা শ্রমিকের লেখাপড়ার গল্প চোখে পানি এনে দেয়

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়