আই নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৮:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৮:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
ঢাকায় চালু হলো আর্জেন্টিনা দূতাবাস
বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাসের কার্যক্রম বন্ধ হয়েছিলো আজ থেকে ৪৫ বছর পূর্বে। আজ আবার ৪৫ বছর পর ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধন করা হয়েছে। রাজধানীর বনানীতে এ দূতাবাস উদ্বোধন করা হয়।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো দূতাবাস উদ্বোধন করেন।
১৯৭৮ সালে বাংলাদেশের তৎকালীন সামরিক জান্তা আর্জেন্টিনার দূতাবাস বন্ধ করে দিয়েছিল। ৪৫ বছর পর দেশটি আবার বাংলাদেশে তাদের দূতাবাস খুললো।
মূলত কাতারে ফিফা বিশ্বকাপে লিওনেল মেসির দলকে বাংলাদেশ থেকে ব্যাপক সমর্থন দেওয়া হলে দূতাবাস খোলার বিষয়টি আলোচনায় আসে।
এতোদিন বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস না থাকায় দেশটির ভিসার জন্য বাংলাদেশীদের ভারতে আর্জেন্টিনা দূতাবাসে যেতে হতো।
আই নিউজ/এইচএ
আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























