ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ৬ মার্চ ২০২৩

সাইন্সল্যাবে বিস্ফোরণ

সবার আগে ছুটে যায় রোভার স্কাউট ও রেডক্রিসেন্ট

সাইন্সল্যাবে বিস্ফোরণে উদ্ধারকাজে ঘটনাস্থলে রোভার স্কাউট।

সাইন্সল্যাবে বিস্ফোরণে উদ্ধারকাজে ঘটনাস্থলে রোভার স্কাউট।

রাজধানীর সাইন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায়  স্বেচ্ছাসেবী সংগঠন রোভার স্কাউট ও রেডক্রিসেন্ট উদ্ধার কাজে প্রথমে এগিয়ে যায়। স্বেচ্ছায় মানবিক দৃষ্টিকোন থেকেই উদ্ধার কাজে এগিয়ে যান তারা।

রবিবার (৫ মার্চ) সকাল ১১ টার দিকে মিরপুর রোড সড়ক সংলগ্ন সাইন্সল্যাবের সুকন্যা টাওয়ারের পাশের একটি ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

উদ্ধার কাজে ভূমিকা পালন করার বিষয়ে জানতে চাইলে নো দাইসেল্ফ ওপেন স্কাউট গ্রুপের একজন সদস্য এম এ এস হুমায়ুন কবির বলেন 'আমরা ঢাকা কলেজের ক্লাসে ছিলাম। হঠাৎ বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত সকাল ১১ টার দিকে ঘটনাস্থলে আসি। তখন থেকে আমরা আগুন নিভাতে কাজ করছি।’ 

ঢাকা কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রিসেন্ট সোসাইটির দল নেতা মুনতাসির ফাহাদ বলেন, ‘যেকোন দুর্যোগ, দুর্ভোগ সেখানেই হাজির হয় ঢাকা কলেজ রেডক্রিসেন্ট। মানবতার সেবায় কাজ করার ব্রত নিয়ে কাজ করি আমরা।’

তিনি আরো বলেন, ‘এখানে মানবতার তাগিদে আমরা ছুটে গিয়েছি। ঘটনাস্থলে আমরা সাধারণ মানুষ, পথচারী, গাড়ী চালক, সাংবাদিকবৃন্দসহ অনেকের আহত হয়। তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। যারা আশঙ্কাজনক তাদেরকে হসপিটালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।’
ফাহাদ বলেন, ‘সাইন্সল্যাবের শর্ট সার্কিট বিস্ফোরণের বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে তিন তলা বিশিষ্ট একটি ভবনের আংশিক দেয়াল । শব্দ শোনা মাত্রই ক্লাস থেকে ছুটে যান ঢাকা কলেজের আরেক স্বেচ্ছাসেবী সংগঠন রোভার স্কাউট।’

জানতে চাইলে ঢাকা কলেজের রোভার স্কাউটের এআরএম তাসকিন আহমেদ কাজল বলেন, ‘আমরা যারা রোভার স্কাউটে কাজ করি সবাই সর্বদা প্রস্তুত থাকি যে কোন মুহূর্তে কারো বিপদে স্বেচ্ছায় সেবা দেওয়ার জন্য। আমরা যখন শুনলাম যে সাইন্সল্যাবে বিস্ফোরণ হয়েছে তখন আমরা ক্লাস বাদ দিয়ে উদ্ধার কাজের জন্য দৌড়ে গেলাম।’

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমাদের ছেলেরা উদ্ধার কাজে এগিয়ে গিয়েছিল। তারা যেকোন দুর্যোগে ভালো ভূমিকা পালন করে। সাভারে রানা প্লাজার ঘটনায় সর্বপ্রথম ঢাকা কলেজের স্বেচ্ছাসেবীরা এগিয়ে যায়। কিন্তু তারপরও সবাই ঢাকা কলেজের বদনাম করে।’ 

উল্লেখ্য, বিস্ফোরণের ঘটনায় ৩ জন নিহত হয় এবং ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয় । তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজে ( ঢামেক) ভর্তি করা হয়। দগ্ধ ৬ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে।

Eye News YouTube Video : শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু

Green Tea
সর্বশেষ