আই নিউজ প্রতিবেদক
আপডেট: ১৬:৪৮, ২৬ জুলাই ২০২৩
সমাবেশের দিন নিয়ে আসা যাবে না লাঠিসোঁটা ও ব্যাগ : ডিএমপি
পুরান ঢাকার হোসেনি দালানের সামনে সাংবাদিকদের সামনে ডিএমপি কমিশনার
রাজধানীতে আগামীকাল ২৭ জুলাই মহাসমাবেশ করতে চলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল বিএনপি। এছাড়াও আরও দলগুলোও সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে ডিএমপির কাছে। রাজনৈতিক দলগুলোতে ঢাকায় সমাবেশের অনুমতি দেবে বলে এরিমধ্যে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে এক্ষেত্রে ডিএমপি কমিশনার বেঁধে দিয়েছেন কিছু শর্ত ও নির্দেশনাও। সমাবেশের দিন সমাবেশে লাঠিসোঁটা ও ব্যাগ নিয়ে আসা যাবে না বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার (২৬ জুলাই) সকালে পুরান ঢাকার হোসেনি দালানের সামনে ২৯ জুলাই পবিত্র আশুরার নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ বিফ্রিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
এসময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, তবে সমাবেশে কোনো লাঠিসোঁটা ও ব্যাগ নিয়ে আসা যাবে না। মানুষকে কষ্ট না দিয়ে রাজনৈতিক দলগুলোর সমাবেশ করা উচিত। ভবিষ্যতে হয়তো এমন সময় আসবে যে জনগণ অতিষ্ঠ হয়ে গেলে এসব কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপ করা লাগতে পারে।
তিনি বলেন, আমরা আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি দলের আবেদন পেয়েছি তাদের সমাবেশ করার জন্য। আমরা পর্যালোচনা করে কয়েকটি পার্টিকে অনুমতি দেব। যারা অনুমতি পাবে তাদের রাজনৈতিক সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব এবং কর্তব্য।
-
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন বিএনপির নেতারা
-
অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী
এসময় তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ওয়ার্কিং ডেতে বিশাল বিশাল জনসভা করে লাখ লাখ লোককে রাস্তায় আটকে রাখার মতো বিষয়গুলো বিবেচনা করে, তারা যেন ভবিষ্যতে ওয়ার্কিং ডেতে না দিয়ে বন্ধের দিনগুলোতে কর্মসূচি গ্রহণ করেন। আর যারা সমাবেশে আসবেন তারা যেন লাঠিসোঁটা বা ব্যাগ না নিয়ে আসেন।
ডিএমপি কমিশনার বলেন, আমি সব রাজনৈতিক দলকে বলব আপনারা সমাবেশ করেন কিন্তু জনগণকে কষ্ট না দিয়ে। হয়তো ভবিষ্যতে এমন সময় আসবে জনগণ অতিষ্ঠ হয়ে গেলে আমাদের বাধ্য হয়ে এসব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হতে পারে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























