Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:০০, ২৬ জুলাই ২০২৩

সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান-নয়াপল্টন পাচ্ছে না বিএনপি 

রাজধানীতে আগামীকাল মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে দেশের প্রধান বিরোধী বিএনপি। তবে ভেন্যু হিসেবে নয়াপলটন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করার অনুমতি পাচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। 

আজ বুধবার (২৬ জুলাই) তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, পুলিশের পক্ষ থেকে মহাসমাবেশের স্থান হিসেবে গোলাপবাগ মাঠের প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া যাচ্ছে না। 

কমিশনার গোলাম ফারুক আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ব্যাপারে হাইকোর্টের একটা অবজারভেশন আছে। তাই আমরা তাদের গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।

যদিও বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। 

প্রসঙ্গত, সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে ঢাকায় বিএনপির এই মহাসমাবেশের ঘোষণা আসে গত ২২ জুলাই। সেদিন দলের তিন সংগঠনের ‘তারুণ্যের সমাবেশে’ থেকে বিএনপি মহসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়