ঢাকা, বুধবার   ০৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩

প্রকাশিত: ০৫:৪৩, ৬ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৫:৫৪, ৬ সেপ্টেম্বর ২০১৯

হামলা করতে ‘বোমারু’ গরু ব্যবহার করছে আইএস

মানুষের বদলে আত্মঘাতী হামলার জন্য গরুকে কাজে লাগানোর নতুন কৌশল নিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইরাকের এক গ্রামে ‘বোমারু’ এসব গরু দেখা গেছে।

আইএসের অবস্থা এখন বেশ নাজুক। তাদের সদস্যসংখ্যা কমেছে। তাই মানুষের বদলে গরুকে বোমা হামলার জন্য ব্যবহার করছে জঙ্গি গোষ্ঠীটি। নিউইয়র্ক টাইমস এমন খবর জানিয়েছে।

গলায় বিষ্ফোরক বাঁধা গরু দুটি দেখা গেছে ইরাকের আল ইসলাহ নামক এলাকায়। সেখানকার স্থানীয় অধিবাসীরা বিস্ফোরক বাঁধা গরু দুটিকে তাদের গ্রামের উত্তর দিকে ঘুরতে দেখেছেন। আর এ খবর নিশ্চিত করেছেন প্রদেশিক পুলিশ কমান্ডারের মুখপাত্র কর্নেল গালিব আল আতিয়া।

কর্নেল গালিব বলেন, গলায় বিষ্ফোরক বাঁধা গরু দুটো গ্রামের চারপাশে ঘেরাঘুরি করছে। চলতে চলতে একসময় রিমোট দিয়ে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়। বিষ্ফোরণের পর গরুগুলো মারা যায় আর ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের ঘরবাড়ি। তবে মানুষ হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ কমান্ডারের মুখপাত্রের কথা অনুযায়ী, এ হামলা এমনই ইঙ্গিত দিচ্ছে যে, মার্কিন সমর্থিত ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে চার বছরের যুদ্ধে জনশক্তি হারিয়ে আইএস এখন দুর্বল। তাই সশস্ত্র গোষ্ঠীটি হামলার বিকল্প হিসেবে এ পথ বেছে নিয়েছে।

দিয়ালা পুলিশ কমান্ডের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, এলাকাটিতে আইএস এর আদর্শকে সমর্থন করে এমন কয়েকটি গ্রাম দলটিকে এই গরু দিয়ে সহায়তা করে। প্রসঙ্গত, ইরাকে দুধ এবং মাংসের জন্য প্রাণীর মূল্য অনেক। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এমন ঘটনা এর আগে তারা দেখেননি।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়