দুইদিনে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে
দীর্ঘ তাপদাহের পর গত দুইদিন মিলেছে বৃষ্টির ছোঁয়া। প্রায় সারাদেশেই ঝড়-বৃষ্টি হলেও সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়।
১০:৫৭ ০৫ মে, ২০২১
লকডাউনেও কিস্তি আদায়ে ব্যস্ত কমলগঞ্জের এনজিওকর্মীরা, বিপাকে ঋণগ্রহীতারা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন এনজিওকমীরা লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিস্তি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ঋণগ্রহীতারা। ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন তারা। ছোটখাটো বিভিন্ন ব্যবসায়ীরা ঋণ নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালান। এ ছাড়াও অনেকে এনজিও থেকে সাপ্তাহিক কিস্তিতে ঋণ নিয়ে তা থেকে আয় করে জীবিকা নির্বাহ করেন ও ঋণের কিস্তি দেন।
২২:০৪ ০৪ মে, ২০২১
জনগণকে সকল প্রকার সাহায্য করছে সরকার: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের মানুষকে যতপ্রকারে সহায়তা করা যায়, তার সবই করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সকল প্রকার অসহায় জনগোষ্ঠীকে সাহায্য করা হচ্ছে।
২১:৫৬ ০৪ মে, ২০২১
মৌলভীবাজারে ৩৩৩ নম্বরে কল করলেই পৌঁছে যাচ্ছে খাদ্য সহায়তা
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত দেশের অধিকাংশ শ্রেণীর মানুষ। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দরিদ্র মানুষদের ওপর। এমন পরিস্থিতিতে করোনাকালের বিধিনিষেধে কর্মহীন হয়ে যাওয়া দরিদ্র মানুষদের জন্য দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা। পুরো মৌলভীবাজার জেলায় চলছে এই কর্মসূচি।
১৫:৪৮ ০৪ মে, ২০২১
মৌলভীবাজারের তৃণমূল ক্রিকেটের উন্নয়নে MCDC কমিটি ঘোষণা
মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি-MCDC নামে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। জেলার তৃণমূল ক্রিকেটের উন্নয়নে এই যাত্রা শুরু হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
১২:২৩ ০৪ মে, ২০২১
কমলগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অসহায় প্রতিবন্ধী, কর্মহীন দিনমজুর, শ্রমজীবীসহ নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩ মে) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে নিরাপদ দূরত্ব বজায় রেখে শতাধিক পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২৩:৩৭ ০৩ মে, ২০২১
সুবিধাবঞ্চিত শিশুদেরকে মৌলভীবাজার যুব রেড ক্রিসেন্টের ঈদবস্ত্র ও ইফতার প্রদান
করোনায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত এতিম শিশুদের ইফতার সামগ্রী ও ঈদবস্ত্র দিয়েছে মৌলভীবাজার যুব রেড ক্রিসেন্ট। সোমবার (৩ মে) মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে মানবিক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট চেয়ারম্যান মিছবাহুর রহমান।
২৩:২৭ ০৩ মে, ২০২১
কমলগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি ও জরিমানা আদায়
বিশেষ সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কমলগঞ্জে বাজার তদারকি করে এবং অনিয়মের কারণে ব্যবসায়ীদের জরিমানা ও আদায় করেছে।
২০:৪২ ০৩ মে, ২০২১
কমলগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২১ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা ও অবাধ তথ্য প্রবাহের অধিকার নিশ্চিত করার দাবি জানান।
২০:৩২ ০৩ মে, ২০২১
খরতাপের কবলে চা, বৃষ্টিতে ফিরে পেয়েছে প্রাণ
কাঠফাটা কড়া রোদে চায়ের দেশের চা পাতাগুলো এতোদিন রৌদ্রস্নান করতে করতে যেন পুড়ছিলো। গত দু'দিনের বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে চা শিল্পে। গত শনিবার ও রবিবার দু'দিনে ৪৫.৫ মিলিমিটার বৃষ্টিপাতের পর চা গাছগুলো যেন জীবন ফিরে পেয়েছে। নেতিয়ে পড়া কুঁড়ি ও পাতা মনের আনন্দে দুলছে। এমনটাই মনে হয়েছে চায়ের গাছগুলো দেখে।
১৬:৪৮ ০৩ মে, ২০২১
প্রধানমন্ত্রী সবসময় জনগণের কথা চিন্তা করেন: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের মানুষ যাতে করোনাভাইরাস এর কারণে ক্ষতিগ্রস্থ না হয়, মানুষ যাতে অসহায় না হয়ে পড়েন এবং মানুষের যেন খাদ্যের অভাব না হয় এবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় চিন্তা করেন। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে বিশ্বে অর্থনৈতিক স্থবিরতা নেমে আসলেও সরকার কোভিড নিয়ন্ত্রণে অনেকাংশে সফল হয়েছে। সরকারের এ উদ্যোগের ফলে দেশে করোনা আক্রান্তের হার নেমে এসেছে।
১৬:১০ ০৩ মে, ২০২১
বিশেষ সেবা সপ্তাহে মৌলভীবাজারে ভোক্তা অধিকারের বাজার তদারকি
বিশেষ সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় বিভিন্ন বাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে পরিদর্শন ও তদারকি করেছে। এছাড়াও এসময় সচেতনতামূলক সভা ও বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
২২:৩১ ০২ মে, ২০২১
টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলায় চাচাতো ভাইকে হয়রানি
টাকা আত্মসাৎ করে বিভিন্ন লোকের মাধ্যমে নিজে ও পরিবার সদস্যদের উপর হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন বাহরাইন ফেরত এক প্রবাসী। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে চাচাতো ভাই দ্বারা হয়রানির অভিযোগ করা হয়।
২১:৫০ ০২ মে, ২০২১
ইফতারের পর অতিরিক্ত পানি পান: কমলগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনয়িনের রুপশপুর গ্রামের নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী তাহমিনা আক্তার ঝুমার (১৪) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সে রুপশপুর গ্রামের প্রবাসী বকুল মিয়ার মেয়ে। পতনউষার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী ছিল সে।
১৯:৩৮ ০২ মে, ২০২১
পদোন্নতি পেলেন এএসপি আশরাফুজ্জামান
অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছে মৌলভীবাজারের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
১৯:১১ ০২ মে, ২০২১
কমলগঞ্জে ১০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এর উদ্যোগে ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২ মে) বেলা ২টায় পতনঊষার ইউনিয়নের রসিদপুর গ্রামে আয়ারল্যান্ড প্রবাসী এম, এ, মোহিতের বাড়ির সামনে ১০০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৮:৫১ ০২ মে, ২০২১
প্রশাসনের অভিযান দেখে মাস্ক কেনার হিড়িক, সুুযোগে দ্বিগুণ দাম বাড়িয়ে দেয় ফার্মেসি
মৌলভীবাজার জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছিলো। অভিযান চলাকালে ফার্মেসিগুলোতে মাস্ক কেনার ভিড় জমে। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে দ্বিগুণ দামে মাস্ক বিক্রি করতে শুরু করে কুসুমবাগ এলাকায় অবস্থিত মেসার্স আইডিয়াল ফার্মেসি এন্ড সুপার শপ।
২০:০০ ০১ মে, ২০২১
উত্তপ্ত রাজনগরের মুন্সিবাজার: সংঘর্ষে আহত অন্তত ২০ জন, আটক ৫
উত্তপ্ত মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার। ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়া ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর প্রবাসী রাহেল হোসেন অনুসারীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ১১ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়তে হয়েছে।
১৯:১০ ০১ মে, ২০২১
মৌলভীবাজারে বৃষ্টিতে স্বস্তি
টানা কয়েকদিনের তাপদাহের পর মৌলভীবাজারে স্বস্তির বৃষ্টি হয়েছে। শনিবার (১ মে) বিকেল চারটার দিকে দমকা হাওয়া বয়ে যায়। সাথে শীতল বৃষ্টি প্রকৃতি ও জনজীবনে প্রশান্তি এনে দেয়।
১৮:৪৯ ০১ মে, ২০২১
আগুনে পুড়লো চার পরিবারের বসতঘর, ধান-চাল
মৌলভীবাজারের রাজনগরে অগ্নিকাণ্ডে চার পরিবারের টিনের তৈরী বসত ঘর, ধান-চালসহ নগদ টাকা পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (১ মে) সকালে রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামের ইলিয়াছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
১৭:৪২ ০১ মে, ২০২১
চা শ্রমিককে কুপিয়ে হত্যা, র্যাবের হাতে চাচা গ্রেফতার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাম্পারায় চা বাগানে আম গাছ নিয়ে বিরোধের জের ধরে সুমন গোয়ালা নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক প্রধান আসামী চাচা মনোহর গোয়ালাকে গ্রেফতার করেছে র্যাব।
১৯:৩৭ ৩০ এপ্রিল, ২০২১
করোনা: মৌলভীবাজারে একদিনে সুস্থ হলেন ১০ জন, নতুন শনাক্ত ৯
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ৯ জনকে। এদিন জেলাটিতে সুস্থ হয়েছেন ১০ জন করোনা রোগী।
১৫:৫২ ৩০ এপ্রিল, ২০২১
মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ
চট্টগ্রামের বাঁশখালিতে শ্রমিক হত্যার বিচার এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখা।
১৬:৩৭ ২৯ এপ্রিল, ২০২১
মৌলভীবাজার জেনারেল হাসপাতাল পেলো ৫০টি অক্সিজেন সিলিন্ডার
করোনা মহামারীতে রোগীদের অক্সিজেন সংকট নিরসন এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পেলো ৫০টি অক্সিজেন সিলিন্ডার।
১৬:১৪ ২৯ এপ্রিল, ২০২১
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- ঘরে ঘরে চলছে খাসি, মনিপুরী, ও গারোদের ঐতিহ্যবাহী উৎসবের প্রস্তুতি
- মৌলভীবাজারে ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত গ্রেপ্তার ৩৬ বিএনপি নেতা
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- হুমকিতে জনস্বাস্থ্য
কমলগঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে দশ চাকার ডাম্পার ওভারলোড বালুবাহী ট্রাক









































