মৌলভীবাজারে বিয়ের অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেটের অভিযান
স্বাস্থ্যবিধি না মেনে বিয়ে ও জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করায় মৌলভীবাজারে দুটি রেস্টুরেন্টকে অর্থদণ্ড দিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ পরিচালিত মোবাইল কোর্ট। সোমবার (৭ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
২০:৫৫ ০৭ জুন, ২০২১
কুলাউড়ায় ভোক্তা অধিকারের দোকান-ফার্মেসি মনিটরিং ও মাস্ক বিতরণ
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ভোক্তা অধিকার সংরক্ষণের মৌলভীবাজার কার্যালয় কুলাউড়ার বিভিন্ন এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
১৯:৫৫ ০৭ জুন, ২০২১
কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, বখাটে যুবক আটক
মৌলভীবাজারের কমলগঞ্জের দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বিদ্যালয় থেকে এ্যাসাইনমেন্ট নিয়ে বাড়ি ফেরার পথে এক বখাটে যুবক পথরোধ করে একটি ঘরে আটকিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ অভিযোগে বখাটে যুবককে ধরে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
১৯:৩৭ ০৭ জুন, ২০২১
মৌলভীবাজারে বাড়তি ভাড়া নিলেই জব্দ হবে সিএনজি
মৌলভীবাজারের সেন্ট্রাল রোডে (সাইফুর রহমান রোড) বেশি ভাড়া নিলেই জব্দ করা হবে সিএনজিচালিত অটোরিকশা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শহরেরর চৌমোহনা থেকে কুসুমবাগ পর্যন্ত অতিরিক্ত সিএনজি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়। যাত্রীদের অভিযোগ, এই রুটে নিয়মিত ভাড়া ৫ টাকা ছিলো, কিন্তু হুট করে চালকরা তা বাড়িয়ে করে দেন ১০টাকা।
১৫:১২ ০৭ জুন, ২০২১
গভীর জঙ্গল থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার জঙ্গল থেকে এক অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে মৌলভীবাজার জেলা পুলিশ, ডিবি'র একদল সদস্য ও র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও র্যাবের এ যৌথ অভিযানে উদ্ধার হয়েছেন অপহরণকৃত ব্যবসায়ী শশাংক কুমার দত্ত(৫৮)।
১৩:৫২ ০৭ জুন, ২০২১
কমলগঞ্জে মেডিকেল কলেজের জন্য সংসদে দাবি জানালেন আব্দুস শহীদ এমপি
কমলগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবি করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। রোববার (৬ জুন) জাতীয় সংসদের ২০২১ বাজেট অধিবেশনে যোগ দিয়ে নির্বাচনী এলাকা কমলগঞ্জে নানা উন্নয়নের কথা তুলে ধরেন।
০০:০৮ ০৭ জুন, ২০২১
শাবির ল্যাবে মৌলভীবাজারের ১৭ জনের করোনা শনাক্ত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
২২:৪৮ ০৬ জুন, ২০২১
মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস কনফারেন্স
মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ এর শুভ উদ্বোধন, অনলাইন ভূমি উন্নয়ন কর এবং মুজিব বর্ষের গৃহ নির্মাণ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব মালাকার।
২০:১২ ০৬ জুন, ২০২১
কমলগঞ্জের জামিল হত্যা মামলার আসামি রাব্বানীর আত্মসমর্পণ
মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচিত সিএনজি অটোচালক জলিল হত্যা মামলার আসামি ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা গোলাম রাব্বানী তৈমুর স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার (৬ জুন) দুপুর ২টায় মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট মোঃ আলী আহাসানের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
১৯:৫৫ ০৬ জুন, ২০২১
শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোপেশ চন্দ্র দেবনাথ আর নেই
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, আদমপুর এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ভানুগাছ দেবনাথ সমিতির সাবেক সভাপতি গোপেশ চন্দ্র দেবনাথ (৮২) রোববার (৬ জুন) ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আদমপুর ইউনিয়নের নইনারপারস্থ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
১৯:৩৪ ০৬ জুন, ২০২১
রাতের আঁধারে কোঁচা দিয়ে শিং, মাগুর ও কই মাছ শিকার
অন্ধকার রাত। হঠাৎ দূর থেকে দেখা গেল অনেকগুলো আলো জ্বলছে। গ্রামের খোলা মাঠে মানুষ কী যেন খুঁজছেন। প্রথম দর্শনে এমনটাই মনে হতে পারে। কাছে গিয়ে দেখা গেলো। চারিদিকে ক্ষেত-মাঠ। আছে খাল-নালাও। বৃষ্টির পানিতে গ্রামের খাল-বিল ভরে গেছে পানিতে। আছে পানির ঝিরি-ঝিরি স্রোতও। আবার কোথাও চুপচুপে পানি। এতেই যেন শিকারিদের মাছ ধরার উপলক্ষ তৈরি হয়েছে। উৎসবে মেতেছে শৌখিন ও পেশাদার শিকারিদের দল। হাতে কোঁচা নিয়ে মাছ শিকার করছেন তারা।
১৩:৩২ ০৬ জুন, ২০২১
কমলগঞ্জে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী
মৌলভীবাজারের কমলগঞ্জে “পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগানে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলায় দেশি বিদেশি নানা প্রকার ৩০টি প্রাণির প্রদর্শনীর স্টল দেয়া হয়েছে।
১৯:৩৯ ০৫ জুন, ২০২১
কুলাউড়ায় কিশোরের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়ায় আশরাফ উদ্দিন রাহিম (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। সে উপজেলার বরমচাল ইউনিয়নের আলীনগর ওসমানপুর গ্রামের জাহাঙ্গীর উদ্দিনের ছোট ছেলে।
১৯:০৪ ০৫ জুন, ২০২১
কোদালিছড়ায় জলাবদ্ধতার শংকা
মৌলভীবাজার শহরের আরামবাগ এলাকার বাসিন্দা আব্দুল হামিদ মাহবুব ফেসবুকে ছবি দিয়ে লিখেছেন, ‘কোদালিছড়ায় কি কোনো প্রতিবন্ধকতা আছে? রাতের বৃষ্টিতে তো আমার বাসার পিছনদিকে পানি জমে গেলো! গত দু'বছর কিন্তু এমন হয়নি...।’
১৪:৫৮ ০৫ জুন, ২০২১
মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মৌলভীবাজারের ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ২০২১-২৪ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩ জুন) রাত ৮টার দিকে সমিতির কার্যালয়ে এ নতুন কমিটি প্রকাশ করা হয়।
১৩:৫৭ ০৫ জুন, ২০২১
অবশেষে উচ্ছেদ হলো খাসিয়া পানজুমের অবৈধ দখলদার, পুঞ্জিতে ফিরেছে স্বস্তি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা চা-বাগানের বনাখলা পুঞ্জির পানজুম অবৈধ দখলমুক্ত করা হয়েছে। শুক্রবার (৪ জুন) বড়লেখা উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে জুমটি দখলমুক্ত করেছে। বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
২১:২১ ০৪ জুন, ২০২১
কবর খুঁড়ে মরদেহের হাড় চুরি, পুলিশের কথা শুনে পালালেন কবিরাজ দম্পতি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের উসমানগড় এলাকায় পুরানো কবর খুঁড়ে মরদেহের হাড় নিয়ে টোটকা ও কবিরাজি করার অভিযোগ রয়েছে এক কবিরাজ দম্পতির ওপর। দীর্ঘদিন ধরে এ ধরণের কাজ করলেও বৃহস্পতিবার (৩ জুন) রাতে একটি কবর ভেঙ্গে মরদেহের হাড় নেওয়ার চেষ্টাকালে গ্রামবাসীর অভিযোগ পেয়ে শুক্রবার সরেজমিন পুলিশ আসছে জেনে কবিরাজ দম্পতি বাড়ি ছেড়ে পালিয়েছে।
২০:৫৯ ০৪ জুন, ২০২১
কমলগঞ্জে জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক জমি দখল ও এলাকার নিরীহ মানুষেদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ইউনিয়নের ব্রাহ্মণঊষার-রামচন্দ্রপুর গ্রামের মুজিবুর রহমান বাদশাহর এহেন কার্যক্রমের প্রতিবাদে গত (৩ জুন) বৃহস্পতিবার রাতে পতনউষারে এলাকাবাসী প্রতিবাদ সভা করেন।
১৯:২৯ ০৪ জুন, ২০২১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথম ‘জাতীয় চা দিবস’ পালিত
চায়ের জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে প্রথম ‘জাতীয় চা দিবস’।
১৬:১৬ ০৪ জুন, ২০২১
বড়লেখায় পানজুম দখলের পর ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বনাখলাপুঞ্জির পানজুম দখলের পর ১০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বুধবার (২ জুন) দিবাগত রাত তিনটার দিকে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার উত্তর ডিমাই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
১৩:০০ ০৪ জুন, ২০২১
প্রধানমন্ত্রীর উপহার: গৃহহীন ত্রিপুরা পরিবার পেল পাকা ঘর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ডলুছড়া ত্রিপুরা পল্লীর ক্ষৃুদ্র নৃ-গোষ্ঠীর গৃহহীন ১০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর প্রদান করা হয়েছে।
১২:৩০ ০৪ জুন, ২০২১
বিভাগীয় কমিশনারের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন ও বন্যপ্রাণী অবমুক্তকরণ
সিলেট বিভাগের নব নিযুক্ত বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেশ কয়েকটি বন্যপ্রাণী অবমুক্ত করে কয়েকটি ফলজ গাছের চারা রোপন করেন।
২২:০৯ ০৩ জুন, ২০২১
কমলগঞ্জে বন্যপ্রাণী ব্যবস্থাপনা, আইন ও বিধিমালা নিয়ে ১০ দিনের কর্মশালা
বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ণ প্রকল্পের আওতায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সদর দপ্তর মৌলভীবাজারের আয়োজনে বৃহস্পতিবার (৩ জুন) সকালে লাউয়াছড়া উদ্যানের স্টুডেন্ট ডরমিটরীতে এই কর্মশালা শুরু হয়।
১৯:৪৮ ০৩ জুন, ২০২১
প্রতিপক্ষের হামলায় মৌলভীবাজার জেলা সমবায় পরিদর্শক গুরুতর আহত
জমি সংক্রান্ত পূর্ব বিরোধ নিয়ে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন মৌলভীবাজার জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মিনার আলী (৪৫)। গত বুধবার (২ জুন) সকাল ৯টায় কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য এলাকায় এ ঘটনাটি ঘটে।
১৯:৩৯ ০৩ জুন, ২০২১
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- বালিগাঁও বিজয় উৎসব, দুই দিনব্যপী লোকজ মেলা







































