নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে ঈদের নামাজ ও কুরবানি
সার্কিট হাউস এলাকায় আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন শতাধিক মুসল্লি।
আজ বুধবার (২৮ জুন) সকাল ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)। নামাজ শেষে একদিন আগে ঈদের নামাজ পড়া মুসল্লিদের নিজ নিজ বাসায় পশু কুরবানিও দেয়া হয়। দীর্ঘ কয়েক বছর ধরে এখানে সৌদি আরবের সাথে মিল রেখে আগেরদিন ঈদের নামাজ আদায় করেন অনেক মুসল্লি।

প্রতিবছরই সৌদির সঙ্গে ঈদ পালন করছেন মৌলভীবাজারের কিছু সংখ্যক মুসল্লি। ছবি- আই নিউজ
এদিকে মৌলভীবাজার জেলা শহর ছাড়াও দেশের বিভিন্ন উপজেলায় প্রতিবছরের মতো এবারও একদিন আগেই ঈদের নামাজ আদায় এবং কুরবানি দিয়েছেন অনেকে। দিনাজপুরে প্রায় দুই হাজারের বেশি মুসল্লি আজ সৌদির সঙ্গে ঈদের নামাজ আদায় ও কুরবানি করেছেন।
বুধবার (২৮ জুন) দিনাজপুর সদর, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশ কয়েকটি এলাকায় ঈদুল আজহার নামাজ আদায় করেন তারা।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























