সিলেটে বেড়েই চলেছে বন্যার পানি, বিপাকে নগরবাসী
টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢল থেকে পানি নেমে আসায় ফের বাড়ছে সিলেটেড় সুরমা, কুশিয়ারার পানি। এতে করে স্বল্প ব্যবধানে আবারও পানিবন্দি পরিস্থিতির দিকে যাচ্ছে সিলেটবাসী। আবারও পানি উঠে পড়েছে নগরির বিভিন্ন এলাকায়।
১০:৩৪ ১৬ জুন ২০২২
ফলাফল প্রত্যাখ্যান করলেন মনিরুল হক সাক্কু
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ঘোষিত বেসরকারি ফলাফল প্রত্যাখ্যান করেছেন টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু। প্রায় ঘণ্টাখানেক ভোট গণনা বন্ধ থাকার পর বুধবার রাত সাড়ে ৯টার পর রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী ১০৫ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের আরফানুল হক রিফাতকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন।
২৩:৩২ ১৫ জুন ২০২২
সড়ক অবরোধ করে যানবাহনে গণডাকাতি, দশ লক্ষাধিক টাকার মালামাল লুট
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক প্রতিরোধ করে যানবাহনে গণডাকাতি সংঘঠিত করেছে মুখোশধারী ডাকাতরা। এ সময় তারা বিভিন্ন যানবাহনে যাত্রী ও চালকদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
২৩:০৬ ১৫ জুন ২০২২
কমলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মৌলভীবাজারের কমলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও রাজকান্দি বনরেঞ্জ, সিলেট এর সার্বিক ব্যবস্থাপনায় বুধবার (১৫ জুন) দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনিক চত্ত্বরে বৃক্ষরোপণের উদ্বোধন করেন ইউএনও।
২২:৫১ ১৫ জুন ২০২২
জবি ক্যাম্পাসে বর্ষাবরণ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে রোমাঞ্চকর ঋতু বর্ষাকে বরণ করে নিলো উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ।
২২:২৩ ১৫ জুন ২০২২
কুমিল্লার নতুন মেয়র নৌকার আরফানুল হক রিফাত
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন।
২২:০৫ ১৫ জুন ২০২২
বিয়ানীবাজার পৌর নির্বাচনে নৌকার বেহাল অবস্থা
সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে ডুবেছে নৌকা। বিয়ানীবাজার পৌরসভার নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক।
২১:০৭ ১৫ জুন ২০২২
সাংবাদিকদের জন্য নতুন কোনো আইন হচ্ছে না: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের জন্য নতুন কোনো আইন হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। অপরদিকে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না করলে পত্রিকার নিউজপ্রিন্ট কোটা, পরিচয়পত্র, বিজ্ঞাপন, ক্রোড়পত্র বিষয়ে সরকারি সুবিধা প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
২০:৪৫ ১৫ জুন ২০২২
নিজের তথ্য দিয়ে জনশুমারিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
‘প্রধানমন্ত্রী তথ্য দিয়েছেন, আপনিও দিন। সবাইকে অনুরোধ করে বলছি, প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ শুরু হয়েছে। জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন।
২০:২৯ ১৫ জুন ২০২২
পদ্মা সেতুর নামে হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
পদ্মা সেতু কোটি বাঙালির স্বপ্নের সেতু। কিন্তু তা এখন আর ঘুমে দেখা খোয়াব নয়, বাস্তব। দৃষ্টিসীমায় স্পষ্ট দৃশ্যমান। আর মাত্র ১০ দিন পরেই ৬.১৫ কিলোমিটারের এই সেতুর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পরিসরে এই সেতুর পটভূমি ও আগমণীবার্তা তুলে ধরতে তাই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের টেস্ট সিরিজের নামকরণ করা হচ্ছে পদ্মা সেতুর নামে।
২০:১৮ ১৫ জুন ২০২২
মৌলভীবাজারে একদিনে এক লক্ষ বৃক্ষরোপণ
বর্তমান সরকারের পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার উদ্যোগ হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে বর্ষামঙ্গল পালনের উদ্দেশ্যে জেলাব্যাপী একদিনে এক লক্ষ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্দোগ নেওয়া হয়েছে। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ।
১৯:৫৯ ১৫ জুন ২০২২
শিশুদের ব্যাপারে আরও গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। শিশুদের জন্য যতটুকু করা দরকার তা আমরা পারছি না। তবে পৃথিবীর অনেক দেশেই শিশুদের অনেক বেশি যত্ন নেওয়া হয়, তারমধ্যে জাপান অন্যতম। জাপান তাদের শিশুদের জন্য সবচেয়ে বেশি খরচ করে। তারা জানে যে শিশুরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের দেশেও শিশুদের গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
১৯:৪৩ ১৫ জুন ২০২২
বাঙালী কবিদের বর্ষা বন্দনা
আজ থেকে শুরু হয়েছে আষাঢ় মাস। ঋতুচক্রের হিসেবে বর্ষাকাল শুরু হয়েছে আজ থেকে। গ্রীষ্মের তাপদাহে অতিষ্ঠ প্রাণ-প্রকৃতিতে বাদলের স্পর্শে ফিরে আসবে সতেজতা। এমন দিনে বর্ষা ব্যস্ত নাগরিক জীবনেও প্রভাব রেখে যায়। তাই কবিরাও এমন দিনে হারিয়েছেন স্মৃতির কল্পনায়। বৃষ্টি-বাদল সকল সময় মুগ্ধ করেছে কবি, সাহিত্যিকদের। যা ফুটে ওঠেছে তাদের লেখায়, পদ্যে, গদ্যে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরও বাদলা দিনের প্রেমে পড়েছিলেন। তাইতো 'বর্ষার দিনে' শিরোনামে কবিতায় কবি লিখেছেন-
১৯:১৭ ১৫ জুন ২০২২
জনশুমারি দেশের উন্নয়ন পরিকল্পনার অন্যতম হাতিয়ার : শিক্ষামন্ত্রী
জনশুমারির মাধ্যমে শিক্ষার হারের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে এবং সারাদেশের একটি সঠিক চিত্র আমাদের হাতে আসবে। কতজন মানুষ নিরক্ষর রয়েছেন, কতজন শিক্ষিত হয়েছেন এবং তাদের আর্থসামাজিক যে অবস্থান আমরা পাব, সেটি দিয়ে নানান কর্মপরিকল্পনা গ্রহণে সহায়ক হবে। এই সংখ্যা বা পরিসংখ্যান না থাকলে যথাযথ পরিকল্পনা করা সম্ভব হয় না এবং সে কারণেই জনশুমারি করা হয়।
১৮:০৩ ১৫ জুন ২০২২
বিয়ানীবাজারে ইভিএমে মিলছে না আঙুলের ছাপ!
আজ বুধবার (১৫ জুন) বিয়ানীবাজার পৌরসভায় শুরু হয়েছে নতুন মেয়র নির্বাচনের ভোট। আজ আবার মেয়র বাছাই করবেন বিয়ানীবাজার পৌরভাবাসী। কিন্তু গোল বেধেছে ইভিএম মেশিন নিয়ে। বিয়ানীবাজার পৌরসভার দ্বিতীয় সাধারণ নির্বাচনের অনেক কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটারদের ফিঙ্গার প্রিন্ট মিলছে না বলে অভিযোগ উঠেছে। এতে ভোটাররা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা বলছেন, এমন ঘটনা স্বাভাবিক। ভোটারের পরিচয় শনাক্ত হলেই তারা ভোট দেওয়ার ব্যবস্থা করছেন।
১৭:৫০ ১৫ জুন ২০২২
ষষ্ঠবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে কোস্টারিকা
এক গোলের লিড শেষ পর্যন্ত রেখে কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে নিলো মধ্য আমেরিকার দেশটি। কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে আন্তঃমহাদেশীয় প্লে-অফে ১-০ গোলে জিতেছে কোস্টারিকা। দলকে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নেওয়া গোলটি করেছেন জোয়েল ক্যাম্পবেল।
১৭:০৮ ১৫ জুন ২০২২
পদ্মা সেতুর উদ্বোধন: নাশকতার আশঙ্কা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেছেন, 'সবাইকে সতর্ক থাকতে হবে। যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল তারা এমন কিছু ঘটাতে পারে যাতে আমরা উদ্বোধনটা করতেই না পারি। এজন্য সব বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
১৭:০১ ১৫ জুন ২০২২
সুনামগঞ্জে হাওরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় স্কুলে যাবার পথে হাওরের পানিতে নৌকা ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে।
১৬:৩৯ ১৫ জুন ২০২২
কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ (বাংলাদেশ সময়) সময়সূচি
গ্রেটেস্ট শো অন আর্থে দলগুলো তাদের গ্রুপে প্রতিপক্ষ কে হবে, তা জেনে গেছে। এমনকি জানা হয়ে গেছে ফাইনাল পর্যন্ত সম্ভাব্য প্রতিপক্ষও। বিশ্বকাপের গ্রুপ ঠিক হয়ে গেছে। সেই হিসেবে গড়া হয়ে গেছে সূচিও।
১৬:৩৩ ১৫ জুন ২০২২
২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ
২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এসএসসিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৩২টি পত্রের এবং এইচএসসিতে ৭৩টি পত্রের সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
১৫:৪৬ ১৫ জুন ২০২২
আইডিআরএ’র নতুন চেয়ারম্যান জয়নুল বারী
সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৫:২৭ ১৫ জুন ২০২২
ঢাকায় যাদের জমি-ফ্ল্যাট আছে, তারা সবাই কালো টাকার মালিক : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ঢাকায় যাদের জায়গা-জমি-ফ্ল্যাট আছে তারা সবাই কালো টাকার মালিক। এজন্য সরকার দায়ী, আমাদের সিস্টেম দায়ী।
১৪:৫৫ ১৫ জুন ২০২২
সুনামগঞ্জে ফের বাড়ছে নদীর পানি
সুনামগঞ্জে নদ-নদীর পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোথাও কোথাও পানি নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। বিশেষ করে উত্তর আরপিন নগর, তেঘরিয়া, ষোলঘরের কিছু এলাকা ও নবীনগর সড়কে পানি উঠেছে।
১৪:০৯ ১৫ জুন ২০২২
খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুর ১টা ১০ মিনিটে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
১৩:৫৪ ১৫ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   681  
-   682  
-   683  
-   684  
-   685  
-   686  
-   687      
- পরবর্তী >    
- শেষ >>    
















































