রাণীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার (১৭ জুন) দুপুরে উপজেলার গোগর নামক স্থানে এই ঘটনা ঘটে।
২১:৪৫ ১৭ জুন ২০২২
সিলেটে বন্যা : ওসমানী বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ
উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও পানি ঢুকে পড়েছে। রানওয়ের কাছাকাছি পানি চলে আসায় বিমানবন্দরে সবধরনের কার্যক্রম আপাতত তিনদিনের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
২১:০৭ ১৭ জুন ২০২২
সিলেটে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১
মৌলভীবাজারের কমলগঞ্জের এক কলেজছাত্রীকে সিলেটে তিনদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২০:৫৬ ১৭ জুন ২০২২
বন্যার সময়ে যেভাবে দূষিত পানিকে বিশুদ্ধ করে পান করা যাবে
দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। সিলেট বিভাগের ১৬ উপজেলায় এই বন্যা এতোই ভয়াবহ রূপ ধারণ করেছে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে ওই এলাকাগুলো। এমন অবস্থায় বাসাবাড়িতে ট্যাংকে পানি তোলা যাচ্ছে না, বন্যার প্রথম আক্রমণেই দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। তাই আইনিউজে দেওয়া হলো এ অসুবিধা থেকে পরিত্রানের কিছু নিয়ম। কয়েকটি উপায় আছে বন্যার সময়েও বিশুদ্ধ পানি তৈরি করে পান করার। এগুলো অনুসরণ করলে দ্রুত সময়ে বন্যার দূষিত পানিকেও পানের উপযোগি নিরাপদ ও বিশুদ্ধ পানিতে পরিণত করা যায়। আসুন জেনে নেই যেভাবে বন্যার দূষিত পানি বিশুদ্ধ করে পানের উপযোগি করা যাবে-
২০:৪৮ ১৭ জুন ২০২২
ভারি বৃষ্টিতে ধলাই নদীর পানি বৃদ্ধির আশঙ্কা, নিম্নাঞ্চল প্লাবিত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে ভারি বর্ষণ অব্যাহত রযেছে। ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ধলাই নদীসহ উপজেলার বিভিন্ন পাহাড়ি ছড়া সমূহে পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে উপজেলার নিম্নাঞ্চল ও প্লাবিত হয়েছে। বৃষ্টির পানি ও উজানের পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকলে যে কোন সময় ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিতে পারে। বন্যার আশঙ্কায় মানুষজন আতঙ্কে রয়েছে।
২০:২৮ ১৭ জুন ২০২২
সুনামগঞ্জ জেলাসহ সিলেটের ১৬ উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন
ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলাসহ সিলেট বিভাগের ১৬ উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (১৭ জুন) সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রিডে সমস্যা হওয়ায় সুনামগঞ্জের সব উপজেলাসহ বিভাগের ১৬ উপজেলা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
২০:১৬ ১৭ জুন ২০২২
মৌলভীবাজার শহরের শান্তিবাগ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ
মৌলভীবাজার শহরের শান্তিবাগ এলাকা থেকে রফিকুল ইসলাম (মেন্টা) নামে পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিকেল ৩ টা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
২০:১১ ১৭ জুন ২০২২
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বন্যায় আটকা ঢাবির ২১ শিক্ষার্থী
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ জন শিক্ষার্থী বন্যা পরিস্থিতিতে আটকা পড়েছেন। তিন দিন আগে ঘুরতে যাওয়া ওই শিক্ষার্থীরা বর্তমানে স্থানীয় একটি রেস্টুরেন্টে আশ্রয় নিয়েছেন। শুক্রবার (১৭ জুন) এক প্রতিবেদনে জানা যায়, আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থীরা তাদের এই পরিস্থিতি থেকে উদ্ধারের আরজি জানিয়েছেন।
১৯:৫৮ ১৭ জুন ২০২২
সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পর আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বছরের হজে দ্বিতীয় কোনো বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। বৃহস্পতিবার (১৬ জুন) সৌদি আরবের মক্কায় মারা যাওয়া হজযাত্রীর নাম নুরুল আমিন (৬৪)। তার বাড়ি নোয়াখালী জেলায়। তার পাসপোর্ট নম্বর- EF0758006।
১৯:৪৯ ১৭ জুন ২০২২
ভয় নেই, আমরা আপনাদের পাশে আছি : পররাষ্ট্রমন্ত্রী
সিলেটের বন্যাকবলিত এলাকাগুলোতে পানিবন্দি থাকাদের দ্রুত উদ্ধার করে আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তাদের উদ্ধারে নৌকা ও স্পিডবোট পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
১৯:৪৮ ১৭ জুন ২০২২
ওসমানী বিমানবন্দরে বন্যার পানি, বন্ধ হচ্ছে ফ্লাইট
টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট নগরীসহ বেশ কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যাকবলিতদের। বন্যার কারণে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তলিয়ে গেছে। বাড়িতে ঢুকেছে পানি।
১৫:৪৯ ১৭ জুন ২০২২
বৃষ্টি উপেক্ষা করে অভিযান, শ্রীমঙ্গলে পাখি ও শিকারের সরঞ্জাম উদ্ধার
পাখিগুলোর মধ্যে ছিলো ২টি কুড়া, ৩টি ঘুঘু, ও ১টি শিকারী মোরগ। ফাঁদগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য- কুড়া ধরার ফাঁদ ও বন মোরগের ফাঁদ ১০টি, গুলতি ২টি, পাখি ধরার জাল ৭টি,খাঁচা ৫ টি। বেশকিছু সজারুর কাটা উদ্ধার করা হয়।
১৫:৩০ ১৭ জুন ২০২২
৭ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি আদমজী ইপিজেডের আগুন, গ্যাস সরবরাহ বন্ধ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে সকাল ৭ টায় লাগা আগুন এখনোও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এদিকে আগুন নিয়ন্ত্রণের জন্য নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে।
১৫:১৮ ১৭ জুন ২০২২
বন্যা পরিস্থিতির অবনতি : ২৫ জুন পর্যন্ত শাবির ক্লাস-পরীক্ষা বন্ধ
সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্লাবিত হয়েছে। এ কারণে আগামী ২৫ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হলে ছুটি আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
১৫:০৬ ১৭ জুন ২০২২
বন্যার কারণে সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত
বন্যার কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
১৪:৫১ ১৭ জুন ২০২২
সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি, উদ্ধারে নেমেছে সেনাবাহিনী
সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার পানি ঘরে ঢুকে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার অনেক মানুষ পুরোপুরি ঘরবন্দি হয়ে পড়েছেন। এ অবস্থায় আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী।
১৪:৩৫ ১৭ জুন ২০২২
মাত্র ৫ দিন চলার মত জ্বালানি আছে শ্রীলঙ্কার
শ্রীলঙ্কায় বর্তমানে যে পরিমাণ জ্বালানির মজুত রয়েছে, তাতে আর মাত্র ৫ দিন কোনোভাবে চলা যাবে। এই পরিস্থিতিতে দেশবাসীকে প্রয়োজনীয় নয়— এমন ভ্রমণ ও জ্বালানি মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকারা।
০০:৩৪ ১৭ জুন ২০২২
ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ-সমাবেশ
ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
০০:০৮ ১৭ জুন ২০২২
বাড়ছে বন্যার পানি, সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন সুনামগঞ্জ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে করে বিচ্ছিন্ন হয়ে গেছে সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ।
২৩:৩০ ১৬ জুন ২০২২
লোমহর্ষক শিশু হত্যাকাণ্ড ও পুলিশের দায়িত্বশীল আচরণ
২০০৭ সাল। আমি সিলেট জেলার গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে হিসাবে দায়িত্ব পালন করছিলাম। সকালে জনৈকা মহিলা মেম্বার ফোনে জানালেন নলুয়া হাওরে ঝাউবনে একটি মেয়ের মৃতদেহ পরে আছে। চিন্তা ২৩:১৩ ১৬ জুন ২০২২
জবিতে ছাত্রলীগের পক্ষ থেকে বই বিতরণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের উদ্যোগে নেতাকর্মীদের মাঝে প্রায় পাঁচ শতাধিক বই বিতরণ করা হয়েছে।
২৩:০৪ ১৬ জুন ২০২২
মৌলভীবাজারে ডিবির অভিযানে ১০ জুয়াড়ী আটক
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুন ) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের পূর্ব-দক্ষিন কালেঙ্গা গ্রামের ছায়েদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১০ জুয়াড়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা। এসময় জুয়া খেলার তিন বান্ডিল তাস, নগদ চার হাজার তিনশ ত্রিশ টাকা জব্দ করা হয়।
২২:৪৮ ১৬ জুন ২০২২
ফেরি ভাড়া ২০ শতাংশ বাড়লো
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরি ও যাত্রীবাহী জাহাজের ভাড়া ২০ শতাংশ বাড়লো। আগামী রোববার (১৯ জুন) থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে।
২২:৪৪ ১৬ জুন ২০২২
‘জাতিকে দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে সরকার কাজ করছে’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকার দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে।
২২:২০ ১৬ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   705  
-   706  
-   707  
-   708  
-   709  
-   710  
-   711      
- পরবর্তী >    
- শেষ >>    









































