পদ্মা সেতুর নামে হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
পদ্মা সেতু কোটি বাঙালির স্বপ্নের সেতু। কিন্তু তা এখন আর ঘুমে দেখা খোয়াব নয়, বাস্তব। দৃষ্টিসীমায় স্পষ্ট দৃশ্যমান। আর মাত্র ১০ দিন পরেই ৬.১৫ কিলোমিটারের এই সেতুর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পরিসরে এই সেতুর পটভূমি ও আগমণীবার্তা তুলে ধরতে তাই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের টেস্ট সিরিজের নামকরণ করা হচ্ছে পদ্মা সেতুর নামে।
২০:১৮ ১৫ জুন ২০২২
মৌলভীবাজারে একদিনে এক লক্ষ বৃক্ষরোপণ
বর্তমান সরকারের পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার উদ্যোগ হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে বর্ষামঙ্গল পালনের উদ্দেশ্যে জেলাব্যাপী একদিনে এক লক্ষ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্দোগ নেওয়া হয়েছে। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ।
১৯:৫৯ ১৫ জুন ২০২২
শিশুদের ব্যাপারে আরও গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। শিশুদের জন্য যতটুকু করা দরকার তা আমরা পারছি না। তবে পৃথিবীর অনেক দেশেই শিশুদের অনেক বেশি যত্ন নেওয়া হয়, তারমধ্যে জাপান অন্যতম। জাপান তাদের শিশুদের জন্য সবচেয়ে বেশি খরচ করে। তারা জানে যে শিশুরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের দেশেও শিশুদের গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
১৯:৪৩ ১৫ জুন ২০২২
বাঙালী কবিদের বর্ষা বন্দনা
আজ থেকে শুরু হয়েছে আষাঢ় মাস। ঋতুচক্রের হিসেবে বর্ষাকাল শুরু হয়েছে আজ থেকে। গ্রীষ্মের তাপদাহে অতিষ্ঠ প্রাণ-প্রকৃতিতে বাদলের স্পর্শে ফিরে আসবে সতেজতা। এমন দিনে বর্ষা ব্যস্ত নাগরিক জীবনেও প্রভাব রেখে যায়। তাই কবিরাও এমন দিনে হারিয়েছেন স্মৃতির কল্পনায়। বৃষ্টি-বাদল সকল সময় মুগ্ধ করেছে কবি, সাহিত্যিকদের। যা ফুটে ওঠেছে তাদের লেখায়, পদ্যে, গদ্যে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরও বাদলা দিনের প্রেমে পড়েছিলেন। তাইতো 'বর্ষার দিনে' শিরোনামে কবিতায় কবি লিখেছেন-
১৯:১৭ ১৫ জুন ২০২২
জনশুমারি দেশের উন্নয়ন পরিকল্পনার অন্যতম হাতিয়ার : শিক্ষামন্ত্রী
জনশুমারির মাধ্যমে শিক্ষার হারের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে এবং সারাদেশের একটি সঠিক চিত্র আমাদের হাতে আসবে। কতজন মানুষ নিরক্ষর রয়েছেন, কতজন শিক্ষিত হয়েছেন এবং তাদের আর্থসামাজিক যে অবস্থান আমরা পাব, সেটি দিয়ে নানান কর্মপরিকল্পনা গ্রহণে সহায়ক হবে। এই সংখ্যা বা পরিসংখ্যান না থাকলে যথাযথ পরিকল্পনা করা সম্ভব হয় না এবং সে কারণেই জনশুমারি করা হয়।
১৮:০৩ ১৫ জুন ২০২২
বিয়ানীবাজারে ইভিএমে মিলছে না আঙুলের ছাপ!
আজ বুধবার (১৫ জুন) বিয়ানীবাজার পৌরসভায় শুরু হয়েছে নতুন মেয়র নির্বাচনের ভোট। আজ আবার মেয়র বাছাই করবেন বিয়ানীবাজার পৌরভাবাসী। কিন্তু গোল বেধেছে ইভিএম মেশিন নিয়ে। বিয়ানীবাজার পৌরসভার দ্বিতীয় সাধারণ নির্বাচনের অনেক কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটারদের ফিঙ্গার প্রিন্ট মিলছে না বলে অভিযোগ উঠেছে। এতে ভোটাররা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা বলছেন, এমন ঘটনা স্বাভাবিক। ভোটারের পরিচয় শনাক্ত হলেই তারা ভোট দেওয়ার ব্যবস্থা করছেন।
১৭:৫০ ১৫ জুন ২০২২
ষষ্ঠবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে কোস্টারিকা
এক গোলের লিড শেষ পর্যন্ত রেখে কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে নিলো মধ্য আমেরিকার দেশটি। কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে আন্তঃমহাদেশীয় প্লে-অফে ১-০ গোলে জিতেছে কোস্টারিকা। দলকে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নেওয়া গোলটি করেছেন জোয়েল ক্যাম্পবেল।
১৭:০৮ ১৫ জুন ২০২২
পদ্মা সেতুর উদ্বোধন: নাশকতার আশঙ্কা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেছেন, 'সবাইকে সতর্ক থাকতে হবে। যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল তারা এমন কিছু ঘটাতে পারে যাতে আমরা উদ্বোধনটা করতেই না পারি। এজন্য সব বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
১৭:০১ ১৫ জুন ২০২২
সুনামগঞ্জে হাওরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় স্কুলে যাবার পথে হাওরের পানিতে নৌকা ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে।
১৬:৩৯ ১৫ জুন ২০২২
কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ (বাংলাদেশ সময়) সময়সূচি
গ্রেটেস্ট শো অন আর্থে দলগুলো তাদের গ্রুপে প্রতিপক্ষ কে হবে, তা জেনে গেছে। এমনকি জানা হয়ে গেছে ফাইনাল পর্যন্ত সম্ভাব্য প্রতিপক্ষও। বিশ্বকাপের গ্রুপ ঠিক হয়ে গেছে। সেই হিসেবে গড়া হয়ে গেছে সূচিও।
১৬:৩৩ ১৫ জুন ২০২২
২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ
২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এসএসসিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৩২টি পত্রের এবং এইচএসসিতে ৭৩টি পত্রের সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
১৫:৪৬ ১৫ জুন ২০২২
আইডিআরএ’র নতুন চেয়ারম্যান জয়নুল বারী
সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৫:২৭ ১৫ জুন ২০২২
ঢাকায় যাদের জমি-ফ্ল্যাট আছে, তারা সবাই কালো টাকার মালিক : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ঢাকায় যাদের জায়গা-জমি-ফ্ল্যাট আছে তারা সবাই কালো টাকার মালিক। এজন্য সরকার দায়ী, আমাদের সিস্টেম দায়ী।
১৪:৫৫ ১৫ জুন ২০২২
সুনামগঞ্জে ফের বাড়ছে নদীর পানি
সুনামগঞ্জে নদ-নদীর পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোথাও কোথাও পানি নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। বিশেষ করে উত্তর আরপিন নগর, তেঘরিয়া, ষোলঘরের কিছু এলাকা ও নবীনগর সড়কে পানি উঠেছে।
১৪:০৯ ১৫ জুন ২০২২
খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুর ১টা ১০ মিনিটে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
১৩:৫৪ ১৫ জুন ২০২২
চলচ্চিত্র শিল্পীদের সংযত হওয়ার আহ্বান ইলিয়াস কাঞ্চনের
মৌসুমী, ওমর সানী ও জায়েদ খানের মধ্যে চলমান দ্বন্দ্ব নিয়ে উদ্বিগ্ন দেশের চলচ্চিত্রাঙ্গন। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। একইসঙ্গে চলচ্চিত্রকর্মী ও শিল্পীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১৩:৩৮ ১৫ জুন ২০২২
বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশের চিন্তা করে, মানুষের চিন্তা করে। পরিবেশের কথা ভেবে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ও কর্মসূচি বাস্তবায়ন করছে। বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ যারা নিজস্ব ফান্ডে জলবায়ু ট্রাস্ট ফান্ড করেছে এবং কাজ করছে। আমরা চাই, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে। কারণ এটাই আমাদের লক্ষ্য।
১৩:২২ ১৫ জুন ২০২২
মৌলভীবাজারে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার উদ্বোধনী র্যালি অনুষ্ঠিত
‘জনশুমারিতে তথ্য দিন,পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’এই প্রতিপাদ্যকে নিয়ে মৌলভীবাজারে জনশুমারি ও গৃহগণনা ২০২২ কার্যক্রমের উদ্বোধনী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৩:০৪ ১৫ জুন ২০২২
জনশুমারিতে কেন সঠিক তথ্য দেবেন?
কোন দেশের বা কোন নির্দিষ্ট অঞ্চলের মানুষ গণনাকেই মূলত জনশুমারি বলা হয়। পৃথিবীর প্রায় সব দেশেই নিজস্ব জনশুমারির ব্যবস্থা রয়েছে। বাংলাদেশও বর্তমানে চলছে ডিজিটাল জনশুমারি কার্যক্রম। অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও প্রতি দশ (১০) বছর অন্তর অন্তর জনশুমারি করা হয়।
১২:৫১ ১৫ জুন ২০২২
সবাইকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে:শিল্প প্রতিমন্ত্রী
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের সবাইকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
১১:৪২ ১৫ জুন ২০২২
রাজনগরে রাত ১২ টা থেকে শুরু হয়েছে জনশুমারির কার্যক্রম
মঙ্গলবার (১৪ জুন) রাত ১২ টা থেকে শুরু হয়েছে দেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার কার্যক্রম। এবছর দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে সারা দেশে এই কার্যক্রম শুরু হয়েছে। চলবে ২১ জুন পর্যন্ত। এই শুমারির আগের নাম "আদমশুমারি ও গৃহগণনা" থাকলেও এবার নাম কিছুটা পরিবর্তন করে দেয়া হয়েছে "জনশুমারি ও গৃহগণনা"।
১১:৩২ ১৫ জুন ২০২২
আজ থেকে শুরু মেঘবতী ঋতু বর্ষাকাল
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, গগনে গরজে মেঘ, ঘন বরষা/ কূলে একা বসে আছি, নাহি ভরসা /রাশি রাশি ভারা ভারা, ধান কাটা হল সারা/ ভরা নদী ক্ষুরধারা, খরপরশা/ কাটিতে কাটিতে ধান এল বরষা। কবিগুরুর কবিতার মতোই মেঘ বাদলের মধ্য দিয়েই আজ থেকে ঋতুচক্রে শুরু হলো বর্ষাকাল।
১১:১৭ ১৫ জুন ২০২২
উৎসবমুখর পরিবেশে কুমিল্লা সিটিতে চলছে ভোটগ্রহণ
শান্তিপূর্ণ আর উৎসবমুখর পরিবেশে কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ চলছে।ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সোমবার দিবাগত রাতে নির্বাচনী প্রচার কার্যক্রম শেষ হয়।
১০:৫৪ ১৫ জুন ২০২২
কে হবে বিয়ানীবাজারের নতুন মেয়র?
আজ বুধবার (১৫ জুন) বিয়ানীবাজার পৌরসভায় শুরু হয়েছে নতুন মেয়র নির্বাচনের ভোট। আজ আবার মেয়র বাছাই করবেন বিয়ানীবাজার পৌরভাবাসী। সিলেটের প্রবাসী অধূষিত এই পৌরসভায় কে হবেন পৌরসভার নতুন মেয়র এনিয়ে চলছে গুঞ্জন। এ পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রযুক্তিতে ভোট প্রদান করবেন পৌরসভার ভোটাররা।
১০:৩২ ১৫ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   708  
-   709  
-   710  
-   711  
-   712  
-   713  
-   714      
- পরবর্তী >    
- শেষ >>    









































