ওজন কমাতে সাহায্য করে কচুশাক
কচুশাক একটি সহজলভ্য সবজি। এর স্বাদ একবার পেলে এটি বারবার খেতে চাইবেন অনেকেই। কিন্তু গলা চুলকানোর ভয়ে অনেকে এই শাক খেতে চান না। ইলিশ, চিংড়ি, ছোট মাছ বা শুঁটকি মাছ দিয়ে কচুশাকের তরকারির স্বাদ কি আপনি এড়িয়ে যেতে পারবেন?
১৪:৪৯ ১৬ জুন ২০২২
শিগগির বুস্টার ডোজ নিয়ে নিন : স্বাস্থ্যমন্ত্রী
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে জানিয়ে সবাইকে শিগগির করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
১৪:১৮ ১৬ জুন ২০২২
সৌদি আরব পৌঁছেছেন ১৩ হাজার ২২৯ হজযাত্রী
চলতি বছর এ পর্যন্ত (১৬ জুন রাত ২টা) ১৩ হাজার ২২৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৯ হাজার ৮৪৪ জন।
১৩:৫৬ ১৬ জুন ২০২২
বন্যা : সুনামগঞ্জের ৪ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন
সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এর ফলে জেলা সদরের সঙ্গে ছাতক, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের যোগাযোগ বিছিন্ন রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে সুরমা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
১৩:৪২ ১৬ জুন ২০২২
মৌলভীবাজারের ধর্ষণ মামলার আসামী সীতাকুণ্ড থেকে গ্রেফতার
মৌলভীবাজারের একটি ধর্ষণ মামলার আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার করেছে পুলিশ।
১৩:৩৩ ১৬ জুন ২০২২
ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে শনাক্ত ১২ হাজারের বেশি
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজারেরও বেশি মানুষ। একইসঙ্গে করোনায় দৈনিক মৃতের সংখ্যাও রয়েছে দুই অংকের ঘরে।
১৩:২৩ ১৬ জুন ২০২২
বাড়ছে পানি, ডুবছে সিলেট
মাত্র এক মাসের ব্যবধানে সিলেট নগরিতে আবারও বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। টানা বৃষ্টি এবং উজানে পাহাড়ি ঢলের কারণে বেড়েছে সুরমার পানি। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া পানি ইতিমধ্যেই ঢুকছে সিলেট নগরির বাসাবাড়িতে। ফলে স্বল্প ব্যবধানে আরও একবার পানিবন্দি পরিস্থিতির আশঙ্কা করছেন বাসিন্দারা। গত মাসেই সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়ে যায় সিলেটে। ১১ মে থেকে সিলেটে বন্যা দেখা দিলে তলিয়ে যায় ১২টি উপজেলার বিভিন্ন এলাকা।
১৩:০৭ ১৬ জুন ২০২২
চার বিভাগে ভারি বৃষ্টি অব্যাহত থাকবে
রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম- এই চার বিভাগেই নিয়মিত ভারি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারও তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৩:০৫ ১৬ জুন ২০২২
গাজীপুরে বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১২:৪৬ ১৬ জুন ২০২২
এক রাতেই পরিবারের ৬ সদস্যসহ ৮ খুনের সেই ঘটনা আজও রহস্যে ঘেরা
১৯১২ সালের ৯ জুন রাত থেকে ১০ জুন ভোরের মধ্যে কুঠারের আঘাতে শেষ করে দেওয়া হয় আমেরিকার আইওয়া রাজ্যের ভিলিস্কা শহরের মুর পরিবারের ছয় সদস্যসহ মোট আটজনকে। মৃতদের মধ্যে ছিল ছয় শিশুও। কে খুন করল? কীভাবে ঘটল এই ভয়ঙ্কর ঘটনা? ১১০ বছর পরেও রহস্য ভিলিস্কা কুঠার হত্যাকাণ্ড। ১০ জুন মুর পরিবারের ছয় সদস্য এবং দুই অতিথির দেহ তাদের বাড়ির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত আট জনের মাথাতেই কুড়ুলের আঘাত ছিল।
১২:৪৩ ১৬ জুন ২০২২
মৌলভীবাজারে চুরি হওয়া প্রাইভেট কার একদিনের মাথায় উদ্ধার
সোমবার (১৩ জুন) মৌলভীবাজার সদর কোর্টের সামনে থেকে ঢাকা মেট্রো-গ ১২-১৭৪৯ রেজিষ্ট্রেশন সম্পন্ন একটি লাল রঙের প্রাইভেট কার চুরি হয়। সেই গাড়িটি একদিনের মাথায় উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে আজ বৃহস্পতিবার (১৬ জুন) হস্তান্তর করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
১২:২৭ ১৬ জুন ২০২২
হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা
কমিটিতে আবদুর রহমান সভাপতি ও গৌতম কুমার রায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এর আগে গত ২১ মে পৌর আওয়ামী লীগের সভাপতি নীলাদ্রি শেখর পুরকায়স্থ, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। তাঁরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সবশেষ পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
১১:৫৪ ১৬ জুন ২০২২
মাত্র ১৮৭ টাকায় দেখতে পারবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ পুরো সিরিজ!
আর কিছু ঘন্টা পরেই মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। তবে কখন, কোথায় বাংলাদেশ থেকে এ খেলা দেখা যাবে এখনো জানা যায়নি।
১১:৫১ ১৬ জুন ২০২২
সুনামগঞ্জে হঠাৎ বন্যায় দিশেহারা হাজারও পরিবার
টানা বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলের কারণে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সুনামগঞ্জের সদর, ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ভোগের মুখে আছেন এসব এলাকার বাসিন্দারা। সুরমা নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্লাবিত হয়ে গেছে নিচু এলাকাগুলো, মানুষের বাড়িঘরেও পানি ঢুকায় স্বল্প ব্যবধানে আবারও ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
১১:৩২ ১৬ জুন ২০২২
করোনা আক্রান্ত হলেন জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ফাউচি
এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন মহামারী নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে সম্মুখ সারির জনস্বাস্থ্য কর্মকর্তা শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি।
১১:১২ ১৬ জুন ২০২২
সিলেটে বেড়েই চলেছে বন্যার পানি, বিপাকে নগরবাসী
টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢল থেকে পানি নেমে আসায় ফের বাড়ছে সিলেটেড় সুরমা, কুশিয়ারার পানি। এতে করে স্বল্প ব্যবধানে আবারও পানিবন্দি পরিস্থিতির দিকে যাচ্ছে সিলেটবাসী। আবারও পানি উঠে পড়েছে নগরির বিভিন্ন এলাকায়।
১০:৩৪ ১৬ জুন ২০২২
ফলাফল প্রত্যাখ্যান করলেন মনিরুল হক সাক্কু
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ঘোষিত বেসরকারি ফলাফল প্রত্যাখ্যান করেছেন টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু। প্রায় ঘণ্টাখানেক ভোট গণনা বন্ধ থাকার পর বুধবার রাত সাড়ে ৯টার পর রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী ১০৫ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের আরফানুল হক রিফাতকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন।
২৩:৩২ ১৫ জুন ২০২২
সড়ক অবরোধ করে যানবাহনে গণডাকাতি, দশ লক্ষাধিক টাকার মালামাল লুট
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক প্রতিরোধ করে যানবাহনে গণডাকাতি সংঘঠিত করেছে মুখোশধারী ডাকাতরা। এ সময় তারা বিভিন্ন যানবাহনে যাত্রী ও চালকদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
২৩:০৬ ১৫ জুন ২০২২
কমলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মৌলভীবাজারের কমলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও রাজকান্দি বনরেঞ্জ, সিলেট এর সার্বিক ব্যবস্থাপনায় বুধবার (১৫ জুন) দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনিক চত্ত্বরে বৃক্ষরোপণের উদ্বোধন করেন ইউএনও।
২২:৫১ ১৫ জুন ২০২২
জবি ক্যাম্পাসে বর্ষাবরণ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে রোমাঞ্চকর ঋতু বর্ষাকে বরণ করে নিলো উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ।
২২:২৩ ১৫ জুন ২০২২
কুমিল্লার নতুন মেয়র নৌকার আরফানুল হক রিফাত
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন।
২২:০৫ ১৫ জুন ২০২২
বিয়ানীবাজার পৌর নির্বাচনে নৌকার বেহাল অবস্থা
সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে ডুবেছে নৌকা। বিয়ানীবাজার পৌরসভার নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক।
২১:০৭ ১৫ জুন ২০২২
সাংবাদিকদের জন্য নতুন কোনো আইন হচ্ছে না: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের জন্য নতুন কোনো আইন হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। অপরদিকে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না করলে পত্রিকার নিউজপ্রিন্ট কোটা, পরিচয়পত্র, বিজ্ঞাপন, ক্রোড়পত্র বিষয়ে সরকারি সুবিধা প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
২০:৪৫ ১৫ জুন ২০২২
নিজের তথ্য দিয়ে জনশুমারিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
‘প্রধানমন্ত্রী তথ্য দিয়েছেন, আপনিও দিন। সবাইকে অনুরোধ করে বলছি, প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ শুরু হয়েছে। জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন।
২০:২৯ ১৫ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   707  
-   708  
-   709  
-   710  
-   711  
-   712  
-   713      
- পরবর্তী >    
- শেষ >>    









































