মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন যারা
বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এতে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হয়েছেন মিছবাহুর রহমান, সিলেট জেলা পরিষদের প্রশাসক হয়েছেন মো. জয়নাল আবদীন। এছাড়া হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হয়েছেন ডা. মো. মুশফিক হোসেন চৌধুরী ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুট।
২০:২৭ ২৭ এপ্রিল ২০২২
বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট ৩১ মে
এ বছর হজ ফ্লাইট আগামী ৩১ মে শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বুধবার (২৭ এপ্রিল) সচিবালয়ে হজ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
১৯:৫৯ ২৭ এপ্রিল ২০২২
র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের করণীয় কী
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রতিবেশী ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। যদিও সাবেক কূটনীতিক ও বিশ্লেষকরা বলছেন প্রকাশ্যে এ ধরণের মন্তব্যই দেশের জন্য 'অসম্মানজনক' এবং ভারত বা তৃতীয় কোন দেশের এ বিষয়ে কিছু করারও নেই বলে মনে করেন তারা।
১৯:১৮ ২৭ এপ্রিল ২০২২
ইউক্রেন সংলগ্ন রাশিয়ার তিন প্রদেশে সিরিজ বিস্ফোরণ
ইউক্রেনের সীমান্তবর্তী তিনটি রাশিয়ান প্রদেশে বুধবার ভোররাতে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।একই সময়ে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরদ প্রদেশের গোলাবারুদের একটি ডিপোতেও আগুন ধরে যায়।
১৯:১৪ ২৭ এপ্রিল ২০২২
শিশু রাকিবকে বাঁচাতে মা-বাবার আকুতি
নীলফামারীর ডিমলায় শিশু রাকিবকে বাঁচাতে সাহায্যের আবেদন করেছেন শিশু রাকিবের মা রুমি বেগম ও বাবা মফিজুল ইসলাম। শিশু রাকিব যে বয়সে খেলাধুলা ও বই পড়া করার কথা সেই বয়সে মরণব্যাধি টিউমার (গ্লুকোমা ) রোগে আক্তান্ত হয়েছে।
১৬:১৯ ২৭ এপ্রিল ২০২২
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির আবেদন শুরু ২২ মে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে। ২২ মে থেকে ৯ জুন পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন নেওয়া হবে।
১৬:০৪ ২৭ এপ্রিল ২০২২
পর্তুগাল আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
পর্তুগাল আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় রাজধানী লিসবনের একটি স্থানীয় রেস্টুরেন্টে ইফতার মাহফিল এর অয়োজন করা হয়।
১৫:২৮ ২৭ এপ্রিল ২০২২
রাশিয়ার পরাজয়ই আমেরিকার মূল লক্ষ্য: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার নীতিতে কৌশলগত পরিবর্তনের আভাস স্পষ্ট হওয়ার পর তার সম্ভাব্য পরিণতি নিয়ে বড়রকমের উদ্বেগ -অনিশ্চয়তা তৈরি হয়েছে। রোববার কিয়েভে এক সফর শেষ করে পোল্যান্ডে ফিরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লয়েড অস্টিন খোলাখুলি বলেছেন শুধু এই যুদ্ধে পরাজয় নয়, রাশিয়ার সামরিক শক্তি পাকাপাকিভাবে দুর্বল করে দেওয়াই এখন আমেরিকার মূল লক্ষ্য
১৫:১৪ ২৭ এপ্রিল ২০২২
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলেন তুষার আফনান
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ছাত্রনেতা তুষার আফনান ।
১৫:০৬ ২৭ এপ্রিল ২০২২
শাহজালাল বিমানবন্দরের টয়লেট থেকে স্বর্ণ উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ২৭ এপ্রিল (বুধবার) প্রায় সাড়ে পাঁচ কেজি সোনারবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সকালে টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় ৪৬টি স্বর্ণবার পাওয়া যায় যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৭৫ লাখ টাকা।
১৪:৫১ ২৭ এপ্রিল ২০২২
এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, মানতে হবে ১৪ নির্দেশনা
২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি। আগামী ১৯ জুন সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত। ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে নিতে হবে ব্যবহারিক পরীক্ষা। সবগুলো পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১২টায়।
১৪:৪৮ ২৭ এপ্রিল ২০২২
সদ্য বিদায়ী চেয়ারম্যানরাই হচ্ছেন জেলা পরিষদের প্রশাসক
সদ্য বিদায়ী চেয়ারম্যানদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের বরাত দিয়ে মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী বুধবার (২৭ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন।
১৪:৩০ ২৭ এপ্রিল ২০২২
এমসিডিসির প্রথম বর্ষপূর্তি উদযাপন ও ইফতার মাহফিল
মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটির (এমসিডিসি) প্রথম বর্ষপূর্তি উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪:২১ ২৭ এপ্রিল ২০২২
সুবিধাবঞ্চিত ও বিশেষ শিশুদের মধ্যে ঈদবস্ত্র ও ইফতারি বিতরণ
রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থা ও এন সি টি এফ মৌলভীবাজারের উদ্যোগে ৫০ জন সুবিধাবঞ্চিত ও বিশেষ শিশুদের মধ্যে ঈদবস্ত্র ও ইফতারি বিতরণ করা হয়েছে।
১৩:৫৭ ২৭ এপ্রিল ২০২২
দুর্নীতির মামলায় সু চির ৫ বছরের কারাদণ্ড
সেনাবাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দুর্নীতির দায়ে দেশটির আদালত বুধবার (২৭ এপ্রিল) সু চির বিরুদ্ধে এই দণ্ড ঘোষণা করেছেন।
১৩:২৭ ২৭ এপ্রিল ২০২২
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন রাজন চন্দ
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ছাত্রনেতা রাজন চন্দ ।
১৩:১১ ২৭ এপ্রিল ২০২২
বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুবি উপাচার্য ও ট্রেজারার
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং ২০২২ এ বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫ জন শিক্ষক এ তালিকায় স্থান পেয়েছেন।
১২:৫২ ২৭ এপ্রিল ২০২২
কবি রহমত আলীর সাংবাদিকতায় ৫০ বছর পূর্তি ও বইয়ের মোড়ক উন্মোচন
যুক্তরাজ্যে অবস্থানরত কবি এবং সাংবাদিক কবি মো. রহমত আলী সাহেবের সাংবাদিকতায় ৫০ বছর পূর্তি এবং তাঁর স্বরচিত কাব্য গ্রন্থ সোনার হরিণের দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন, সাহিত্য আড্ডা এবং ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
১২:৪৫ ২৭ এপ্রিল ২০২২
মৌলভীবাজার বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৬ এপ্রিল) স্থানীয় মৌলভীবাজার শহরের আমীর ম্যারেজ হলে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১২:২০ ২৭ এপ্রিল ২০২২
কক্সবাজারে কুবি শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কক্সবাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২:১৪ ২৭ এপ্রিল ২০২২
ফেরত আসতে চান না লিবিয়ার উপকূলে আটক বাংলাদেশিদের অর্ধেকই
লিবিয়ার উপকূল এবং দেশটির মিসরাটা শহর থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় ৫২৮ জন বাংলাদেশিকে উদ্ধার করে ত্রিপলির ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
২৩:৪৬ ২৬ এপ্রিল ২০২২
আজ রাতে মুখোমুখি দুই মহারথি রিয়াল-ম্যানসিটি
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আজ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যান সিটির হোম গ্রাউন্ডে আজ দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
২৩:১৮ ২৬ এপ্রিল ২০২২
কে হচ্ছেন মৌলভীবাজার জেলা পরিষদের নতুন চেয়ারম্যান?
জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করা হয়েছে। নতুন করে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তারা জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করছেন। পর্যটন জেলা মৌলভীবাজারের জেলা পরিষদও এর মধ্যে রয়েছে। এখন প্রশ্ন উঠছে, নতুনভাবে মৌলভীবাজার জেলা পরিষদের অভিভাবক হিসেবে কে নিযুক্ত হবেন?
২১:১৯ ২৬ এপ্রিল ২০২২
কালীগঞ্জে ২২৫ ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর
মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর ৩য় পর্যায়ের শুভ উদ্বোধনে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে সারাদেশের ন্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় উপকারভোগী পরিবারের নিকট জমিসহ ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০:২২ ২৬ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   749  
-   750  
-   751  
-   752  
-   753  
-   754  
-   755      
- পরবর্তী >    
- শেষ >>    









































